| ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

স্টোকসকে প্রশংসায় পঞ্চমুখ ম্যাককালাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ২০:৫৭:২৬
স্টোকসকে প্রশংসায় পঞ্চমুখ ম্যাককালাম

নেতৃত্বভার একদম সঠিক সময়েই এসেছে স্টোকসের কাঁধে। জো রুটের নেতৃত্বের শেষ দিকে জয় যেন মুখই ফিরিয়ে নিয়েছিল ইংল্যান্ড থেকে। তার অধিনায়কত্বের শেষ ১৭ টেস্টের স্রেফ একটিতে জেতে দল। এরপরই দলে আনা হয় বড় পরিবর্তন। রুট নেতৃত্ব ছেড়ে দিলে দায়িত্ব দেওয়া হয় স্টোকসকে। ক্রিস সিলভারউডের জায়গায় কোচ হয়ে আসেন ম্যাককালাম।

তখন থেকে বদলে গেছে দলটি। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে স্টোকস-ম্যাককালামের আগ্রাসী ক্রিকেট দর্শনের ছাপ দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এই দুজনের জুটিতে ইংলিশ ক্রিকেটে নতুন অধ্যায়ের শুরুটা লর্ডস টেস্ট জয় দিয়ে। এরপর ট্রেন্ট ব্রিজে রান তাড়ায় অবিস্মরণীয় এক জয় উপহার দেয় ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই জিতে নেয় তিন ম‍্যাচের সিরিজ।

এসইএনজেড রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বললেন, সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাঁধেই এসেছে ইংলিশদের দায়িত্ব।

“স্টোকস তার ক্যারিয়ারে এখন যেখানে আছে, অধিনায়ক হিসেবে তার আকাঙ্ক্ষা ও দলকে সে যেখানে দেখতে চায়, আমার মনে হয় সবকিছু খুব সুন্দরভাবে তার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেছে। আমার সঙ্গেও মিলেছে।”

খেলোয়াড়ী জীবনে আক্রমণ ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না ম্যাককালামের। তা সেটা তার ব্যাটিংয়ে হোক বা কিপিং-ফিল্ডিংয়ে, কিংবা নেতৃত্বের দর্শনে। স্টোকস তো বরাবরই রোমাঞ্চপ্রিয় আর লড়াকু। গত কয়েক বছরে ইংল্যান্ডের অসাধারণ কিছু জয়ের নায়ক তিনি।

দুজনের ধরন তাই বলা যায় একই। এই জায়গাটি নিয়ে প্রথম দিকে কিছুটা শঙ্কা কাজ করছিল ম্যাককালামের মধ্যে। তবে কাজ শুরু করে এখন একে অপরের সঙ্গে বোঝাপড়াটা তাদের দারুণ হচ্ছে বলে জানালেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক।

“আমি মনে করি, আমাদের দুই জনেরই এই অনুপ্রেরণা আছে যে, আমাদেরকে দেওয়া দলের যেখানে উন্নতি প্রয়োজন সেটা করার চেষ্টা করব। আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করব যে, আমাদের ঘিরে থাকবে দলের নেতারা, সেটা মাঠে ও বাইরে দুই জায়গাতেই। সাপোর্ট স্টাফদেরও প্রয়োজন হবে, তারা এমন কিছু জায়গা পূরণ করতে পারেন যেখানে আমরা ততটা শক্তিশালী নই।”

“এটা বুঝতে পারছি যে, আমরা নিখুঁত নই। তবে আমি মনে করি, যখন নিজের মধ্যে সংশয় কাজ করে তখন একে অপরের সঙ্গে আলোচনা করা এবং বিপদের সম্মুখীন হওয়ার জন্য একে অপরকে অনুপ্রেরণা যোগাতে সক্ষম আমরা…” জো রুটের নেতৃত্বের শেষ দিকে জয় যেন মুখই ফিরিয়ে নিয়েছিল ইংল্যান্ড থেকে। তার অধিনায়কত্বের শেষ ১৭ টেস্টের স্রেফ একটিতে জেতে দল। এরপরই দলে আনা হয় বড় পরিবর্তন। রুট নেতৃত্ব ছেড়ে দিলে দায়িত্ব দেওয়া হয় স্টোকসকে। ক্রিস সিলভারউডের জায়গায় কোচ হয়ে আসেন ম্যাককালাম।

তখন থেকে বদলে গেছে দলটি। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে স্টোকস-ম্যাককালামের আগ্রাসী ক্রিকেট দর্শনের ছাপ দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এই দুজনের জুটিতে ইংলিশ ক্রিকেটে নতুন অধ্যায়ের শুরুটা লর্ডস টেস্ট জয় দিয়ে। এরপর ট্রেন্ট ব্রিজে রান তাড়ায় অবিস্মরণীয় এক জয় উপহার দেয় ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই জিতে নেয় তিন ম‍্যাচের সিরিজ।

এসইএনজেড রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বললেন, সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাঁধেই এসেছে ইংলিশদের দায়িত্ব।

“স্টোকস তার ক্যারিয়ারে এখন যেখানে আছে, অধিনায়ক হিসেবে তার আকাঙ্ক্ষা ও দলকে সে যেখানে দেখতে চায়, আমার মনে হয় সবকিছু খুব সুন্দরভাবে তার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেছে। আমার সঙ্গেও মিলেছে।”

খেলোয়াড়ী জীবনে আক্রমণ ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না ম্যাককালামের। তা সেটা তার ব্যাটিংয়ে হোক বা কিপিং-ফিল্ডিংয়ে, কিংবা নেতৃত্বের দর্শনে। স্টোকস তো বরাবরই রোমাঞ্চপ্রিয় আর লড়াকু। গত কয়েক বছরে ইংল্যান্ডের অসাধারণ কিছু জয়ের নায়ক তিনি।

দুজনের ধরন তাই বলা যায় একই। এই জায়গাটি নিয়ে প্রথম দিকে কিছুটা শঙ্কা কাজ করছিল ম্যাককালামের মধ্যে। তবে কাজ শুরু করে এখন একে অপরের সঙ্গে বোঝাপড়াটা তাদের দারুণ হচ্ছে বলে জানালেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক।

“আমি মনে করি, আমাদের দুই জনেরই এই অনুপ্রেরণা আছে যে, আমাদেরকে দেওয়া দলের যেখানে উন্নতি প্রয়োজন সেটা করার চেষ্টা করব। আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করব যে, আমাদের ঘিরে থাকবে দলের নেতারা, সেটা মাঠে ও বাইরে দুই জায়গাতেই। সাপোর্ট স্টাফদেরও প্রয়োজন হবে, তারা এমন কিছু জায়গা পূরণ করতে পারেন যেখানে আমরা ততটা শক্তিশালী নই।”

“এটা বুঝতে পারছি যে, আমরা নিখুঁত নই। তবে আমি মনে করি, যখন নিজের মধ্যে সংশয় কাজ করে তখন একে অপরের সঙ্গে আলোচনা করা এবং বিপদের সম্মুখীন হওয়ার জন্য একে অপরকে অনুপ্রেরণা যোগাতে সক্ষম আমরা…

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ম্যাচ জমে উঠেছে। ম্যাচের ৮৩ মিনিট শেষে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...