| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে টিভিতে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের বাকি সব গুলো ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ২২:২৮:০২
অবশেষে টিভিতে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের বাকি সব গুলো ম্যাচ

স্বাগতিক ক্রিকেট বোর্ডই টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি করেছিল তৃতীয় পক্ষ টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) মাধ্যমে। কিন্তু টিএসএম-এর সঙ্গে বাংলাদেশের আগ্রহী চ্যানেলগুলোর সঙ্গে বনিবনা হয়নি শুরুর দিকে। তাই কোনও চ্যানেলে দেখা যায়নি ম্যাচটি।

শেষ পর্যন্ত টিভি সত্ত্ব কিনেছে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’। তারা সিরিজের বাকি একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো দেখাবে।

এ বিষয়টি টি-স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেছেন, ‘দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল হওয়ার কারণে আমাদের দর্শকদের প্রতি দায় আছে এবং সেটা বিবেচনায় নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’

শুরুর দিকে কোনও চ্যানেলে খেলা না দেখানোয় বাংলাদেশি দর্শকদের খেলা দেখতে হয়েছিল আইসিসি’র ওয়েবসাইটে ২ ডলার খরচ করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...