| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের সেরা একাদশ বেছে নিলেন ইরফান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২০ ১৭:১৩:১৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের সেরা একাদশ বেছে নিলেন ইরফান

ইতিমধ্যেই বিশেষজ্ঞরা ভারতীয় একাদশ নিয়ে নানা মতামত দিচ্ছেন। দিন দুয়েক আগেই যেমন দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর বললেন, বিশ্বকাপের ভারতীয় একাদশে রিশাভ পান্তেরও জায়গা পাওয়া কঠিন হবে।

এবার একইরকম মত দিলেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি। যাতে জায়গা হয়নি পান্তের।

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে পাঠান বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে, আপনাকে পাওয়ারফুল স্টার্ট করতে হবে। কারণ বলে অনেক বেশি সুইং করবে। তাই সেখানে অভিজ্ঞ খেলোয়াড়ের দরকার।’

বিরাট কোহলি সর্বশেষ আইপিএলে একদমই ফর্মে ছিলেন না। তারপরও সাবেক অধিনায়কের অভিজ্ঞতার ওপর ভরসা রাখতে চান পাঠান। তিনি যোগ করেন, ‘কোহলি হয়তো ইদানীং পারফর্ম করছে না। কিন্তু অস্ট্রেলিয়ায় সে অনেক রান করেছে।’

পাঠান তার দলে রেখেছেন মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদবকে। সঙ্গে দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজা। উইকেটরক্ষক হিসেবে পাঠানের পছন্দ পান্তের বদলে দিনেশ কার্তিককে।

ইরফান পাঠানের পছন্দের ভারতীয় একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...