| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ, চতুর্থ দিনে অ্যান্টিগা টেস্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৯ ১০:৩৯:২৪
৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ, চতুর্থ দিনে অ্যান্টিগা টেস্ট

জিততে হলে বাংলাদেশের দরকার ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেয়া লক্ষ্য টপকাতে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে টাইগাররা ২৪৫ রানে অল-আউট হয়ে লিড দেয় ৮৪ রানের।

ব্যাত করতে নেমে ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে খালেদ আহমেদ ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ফেরান সাজঘরে। ব্যাক অব লেন্থের বলটা ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেট-রক্ষক নুরুল হাসান সোহানের হাতে। মাত্র ২ রান করে সাজঘরে ফিরতে হয় ক্যারিবীয় অধিনায়ককে।

এক ওভার পর নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবারও খালেরদের আঘাত উইন্ডিজ শিবিরে। এবারও সেই সোহানের ক্যাচ। তিন নম্বরে ব্যাট করতে নামা রেয়মন রেইফারের গ্লাভসে লেগে বল চলের যায় উইকেট রক্ষকের হাতে।

তৃতীয় উইকেটটাও নিয়েছেন খালেদ। এনক্রুমাহ বোনারকে রানের খাতা না খুলতে দিয়েই সাজঘরে ফিরিয়েছেন বোল্ড করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৯ রান। জিততে হলে লাগে আরো ৭৫ রান। অপরাজিত রয়েছেন ৬ রানে জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকউড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...