| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এই রেকর্ড শুধু মাত্র বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ২০:১৫:৩৩
এই রেকর্ড শুধু মাত্র বাংলাদেশের

গত ১৯৮০ সালে ঘরের মাঠ করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের সামনে পাকিস্তানের ছয় ব্যাটসম্যান শূন্য রানে ফিরতে বাধ্য হয়। পরবর্তীতে এমন লজ্জার সামনে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে পাকিস্তানের ঘটনার ১৬ বছর পর। ভারতের মাঠে এমন লজ্জা দেখে প্রোটিয়ানরা।

এর ছয় বছর পর ২০০২ সালে প্রথমবার টেস্টের এক ইনিংসে ছয় ডাকের শিকার হয় বাংলাদেশ। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাকের সামনে ছয় ব্যাটসম্যানের শূন্য রানে ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

এরপর অবশ্য একই লজ্জার রেকর্ডে ভাগ বসায় ভারত ও নিউজিল্যান্ডও। তবে এই তালিকায় বাংলাদেশ ছাড়া অন্যসব দল একবারই এমন লজ্জার সামনে পড়ে। অথচ বাংলাদেশ একমাত্র দল হিসেবে টেস্টে তিনবার ইনিংসে ছয় শূন্যের লজ্জা দেখেছে।

২০০২ সালে উইন্ডিজের বিপক্ষে প্রথমবার এমন লজ্জার রেকর্ড গড়ার ২০ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশের ছয় ব্যাটসম্যান একই ইনিংসে শূন্য রানে আউট হওয়ার বাজে কীর্তি গড়েন।

অবশ্য সেই ম্যাচে লিটন দাস ও মুশফিকুর রহিমের জোড়া শতকে অন্য আরেকটি রেকর্ড গড়ে টাইগাররা। ৬ উইকেট যাওয়ার পরও ইনিংস সর্বোচ্চ ৩৬৫ রান করেছে টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে লজ্জার এই কীর্তি গড়ার পরের ম্যাচেই উইন্ডিজদের বিপক্ষে অ্যান্টিগাতে আবারও একই লজ্জার শিকার হলো বাংলাদেশ। যার ফলে প্রথম ও একমাত্র দল হিসেবে ইনিংসে ছয় শূন্যের লজ্জার রেকর্ড তিনবার গড়লো বাংলাদেশ। যেখানে অন্য কারো নেই একবারেরই বেশি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...