| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে প্রশংসা করে যা বললেন ক্যারিবীয় অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৬ ১৩:৩৭:১৯
বাংলাদেশকে প্রশংসা করে যা বললেন ক্যারিবীয় অধিনায়ক

শুধু মুখোমুখি লড়াই নয়, বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও ওয়েস্ট ইন্ডিজের জন্য অনুপ্রেরণার হতে পারে। কেননা সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছে টাইগাররা। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ৫৩ ও ৮০ রানে।

সবমিলিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে সাত ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ক্যারিবীয়রা রয়েছে ছয় নম্বরে। তবু বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে সতর্ক উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে বড় বিষয় হলো, আমরা তাদের ছোট করে দেখতে পারবো না। তারা বিশ্বের সেরা তিন দলের একটি নয় মানে এমন না যে আমরা তাদের গুঁড়িয়ে দেবো। ব্যাটিং ও বোলিংয়ে আমাদের শৃঙ্খলা দেখাতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো করেছি। প্রতি ম্যাচেই একজন ব্যাটার সেঞ্চুরি করতে পেরেছে। আমি মনে করি এটি খুব ভালো। তাই বলে আমরা এটি ভাবতে পারি না যে প্রতিপক্ষ বাংলাদেশ দেখে আমরা সহজেই সেঞ্চুরি পেয়ে যাবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...