| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৬ ১০:৫৮:০৫
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী একাদশ ঘোষণা

এই তারকা ক্রিকেটারের কাউন্টি ক্রিকেটে পাওয়া চোটের কারণে ফিটনেস টেস্টে পাস করার শর্তে স্কোয়াডের সঙ্গে অনিশ্চিত হিসেবে রেখেছিল ক্যারিবীয় বোর্ড। ম্যাচের আগেরদিন ফিটনেস পরীক্ষায় উৎরে দলে ঢুকে গেছেন ৩৩ বছর বয়সী এ পেসার।

ইউন্ডিজ ক্রিকেটার রোচকে দলে পেয়ে উচ্ছ্বসিত হেড কোচ ফিল সিমন্স বলেছেন, ‘এই টেস্টের জন্য রোচ পুরোপুরি ফিট আছে দেখে ভালো লাগছে। সে সবসময় তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার নাম।’

ক্যারিবীয় কোচ আরও বলেন, ‘তার সামনে এখন ২৫০ উইকেটের হাতছানি। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও দলের মধ্যে যে আবহ নিয়ে আসে রোচ- তাতে আমরা খুশি। তার নিয়মিত সাফল্য দেখার জন্য মুখিয়ে রয়েছি।’

এখন পর্যন্ত ৭১ টেস্ট খেলে ২৪২ উইকেট নিয়েছেন রোচ। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই সবচেয়ে ভয়ঙ্কর তিনি। যেখানে ৯ টেস্টে তিনবার পাঁচ উইকেটসহ নিয়েছেন ৩৪ শিকার। বাংলাদেশের বিপক্ষে তার বোলিং গড় ২১.৪৭, উইকেটপ্রতি বল খরচ করেন মাত্র ৪৫টি।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের স্কোয়াড

ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস, কেমার রোচ ও ডেভন থমাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...