| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র এক বলের জন্য ১২০ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভাঙতে পারলেন না বেয়ারস্টো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৫ ১৬:২৫:১৭
মাত্র এক বলের জন্য ১২০ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভাঙতে পারলেন না বেয়ারস্টো

পঞ্চম দিনে যেটা কঠিন হলেও সেটিকে সহজ করে দেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। মাত্র ৭৭ বলেই তিনি তুলে নেন সেঞ্চুরি। ৭৭ বলে সেঞ্চুরি করেও মাত্র এক বলের জন্য ১২০ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভাঙতে পারলেন না জনি বেয়ারস্টো। শেষ পর্যন্ত তিনি খেলে গেছেন ওয়ানডে স্টাইলে। ৯২ বলে ১৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

৭ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে চতুর্থ দিন শেষ করা নিউ জিল্যান্ড আজ পঞ্চম দিনে অলআউট হয়ে যায় ২৮৪ রানে। তাতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৯৯ রান। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ড্যারিল মিচেলকে অবশ্য আউট করা যায়নি। তিনি ৬২ রানে অপরাজিত থাকেন।

আর ম্যাট হেনরি ১৮ রান করে আউট হন। এছাড়া পঞ্চম দিনে কাইল জেমিসন ১ ও ট্রেন্ট বোল্ট ১৭ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। বল হাতে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও ম্যাথিউ পটস।

২৯৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানে প্রথম, ৫৩ রানে দ্বিতীয় ও ৫৬ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। অল্প রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংল্যান্ডকে এরপর টেনে তোলেন আলেক্স লিস ও বেয়ারস্টো। দলীয় ৯৩ রানে লিস ৪৪ রান করে আউট হন।

সেখান থেকে বেয়ারস্টোর ও স্টোকস পঞ্চম উইকেটে ১৭৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে যান। দলীয় ২৭২ রানের মাথায় বেয়ারস্টো আউট হন। যাওয়ার আগে মাত্র ৯২ বলে ১৪টি চার ও ৭ ছক্কায় ১৩৬ রানের নায়কোচিত ইনিংস খেলে যান।

অন্যদিকে ৭০ বলে ১০টি চার ও ৪ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলে ২২ ওভার হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্টোকস। তার সঙ্গে ১২ রানে অপরাজিত থাকেন বেন ফকস।

বল হাতে ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হন বেয়ারস্টো। এটা ছিল নতুন কোচ ব্রেন্ডান ম্যাককালাম ও নতুন অধিনায়ক বেন স্টোকসের প্রথম অ্যাসাইনমেন্ট। আর প্রথম অ্যাসাইনমেন্টেই সিরিজ জিতে সফল হলেন তারা। আগামী সপ্তাহে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউ জিল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...