| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দলের মান বাঁচাতে অবসর ভেঙে আবারও ফিরছেন মইন আলী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ২২:১৪:২৪
দলের মান বাঁচাতে অবসর ভেঙে আবারও ফিরছেন মইন আলী

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে ইংল্যান্ড। নতুন অধিনায়ক, নতুন কোচ- অনেক নতুনের ভিড়ে মঈন আলিও নতুন করে ফিরতে চান টেস্টে। বিবিসির সঙ্গে আলাপচারিতায় টেস্টে ফেরার আভাস দিয়েছেন মঈন, ‘(ফেরার) সম্ভাবনা আছে। আমি কখনোই চূড়ান্তভাবে ‘না’ বলি না। দেখা যাক কী হয়।’

টেস্ট দলের কোচের দায়িত্ব নেওয়ার পরই ব্রেন্ডন ম্যাককালাম তাকে খুদে বার্তা পাঠিয়েছিলেন জানিয়ে মঈন বলেন, ‘কোচের দায়িত্ব পাওয়ার পরদিনই আইপিএলের সময় ব্রেন্ডন আমাকে খুদে বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করে, তুমি আছো তো? এরপর আমাদের কথা হয়েছে। ও আমাকে জিজ্ঞেস করে দলে যদি কোনো চোট সমস্যা থাকে বা উপমহাদেশে কোনো সফর থাকে আর দলের যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে আমাকে পাবে কিনা।’

‘ব্রেন্ডনকে না করা খুবই কঠিন। সত্যি বলতে ওর আর স্টোকসির (বেন স্টোকস) অধীনে খেলতে আমার ভালোই লাগবে। তাই, আমি (টেস্ট খেলতে) আগ্রহী।’

ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সফল স্পিনার মঈন আলি। দেশটির হয়ে টেস্টে তার চেয়ে বেশি উইকেটের মালিক শুধু গ্রায়েম সোয়ান এবং ডেরেক আণ্ডারউড। উপমহাদেশের স্পিনবান্ধব কন্ডিশনে তাই মঈন হতে পারেন ম্যাককালামের তুরুপের তাস। আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে তিন টেস্ট খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজ দিয়েই আবারও সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানি বংশোদ্ভূত মঈনের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...