| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শেষ ওভারে আফগানদের বোলিং তোপে সিরিজ খোয়াল জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ২১:০৬:০২
শেষ ওভারে আফগানদের বোলিং তোপে সিরিজ খোয়াল জিম্বাবুয়ে

এই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে নির্ধারিত ২০ ওভারে আফগানদের সংগ্রহ থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে। আফগানিস্তানের দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

তারা দলীয় ১১ রানে ওপেনার ওয়েসলে মাধেভেরের উইকেট হারিয়েছে। এরপর দলের হাল ধরেন ইনোসেন্ট কাইয়া ও তাদিওয়ানাশে মারুমানি। এই দুজনে যোগ করেন ৫২ রান। মারুমানি ৩০ রান করে আউট হলে আবারও বিপদে পড়ে জিম্বাবুয়ে।

তারা দ্রুত হারায় অধিনায়ক ক্রেইগ আরভিনের (২) উইকেট। তিনি ফেরার পর হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার কাইয়া। সিকান্দার রাজা ২১ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেললেও যোগ্য সঙ্গ দিতে পারেননি কাইয়াকে। শেষদিকে রায়ান বার্ল (০) ও রেজিস চাকাভা দ্রুত ফিরলে আর জয় পাওয়া হয়নি জিম্বাবুয়ের।

কাইয়া শেষ পর্যন্ত আউট হয়েছেন ৫৪ রান করে। আফগানিস্তানের বোলারদের মধ্যে ২টি উইকেট নিয়েছেন রশিদ খান। একটি করে উইকেট পেয়েছেন ফজলহক ফারুকি, নিজাত মাসুদ, মোহাম্মদ নবি ও করিম জানাত।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে হজরউতউল্লাহ জাজাইয়ের ২৮, নাজিবউল্লাহ জাদরানের ৫৭ ও মোহাম্মদ নবির অপরাজিত ৪৩ রানে বড় পুঁজি নিশ্চিত করে আফগানরা। জিম্বাবুয়ের হয়ে ২টি উইকেট নেন টেন্ডাই চাতারা, একটি করে উইকেট পেয়েছেন লুক জাঙ্গ ও রায়ান বার্ল।

সংক্ষিপ্ত স্কোর-

আফগানিস্তান- ১৭০/৫ (২০ ওভার) (জাজাই ২৮, জাদরান ৫৭, নবি ৪৩*; চাতারা ২/৩৩, জাঙ্গু ১/২৬)

জিম্বাবুয়ে- ১৪৯/৭ (২০ ওভার) (কাইয়া ৫৪, মারুমানি ৩০, রাজা ৪১; রশিদ ২/ ৩২, নবি ১/১৪)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...