| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ২০:০৪:৪৭
‘চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই’

এর মধ্যে কিছু দিন আগে ঘররের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ গেলো। এই পরে সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে হাতে গোনা কিছু দিন পরেই। এই সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের দলে ডাক পেয়েছেন সাইফুদ্দিন। সীমিত ওভারের দল যেহেতু আরও পরে যাবে, তাদের সঙ্গে মিরপুরেই অনুশীলন করছিলেন সাইফউদ্দিনরা।

আজ মিডিয়ার মুখোমুখি হলেন তিনি। সেখানেই ইনজুরি আর এর কারণে দীর্ঘদিন বাইরে থাকা নিয়ে খোলামেলা কথা বললেন বাংলাদেশ দলের এই পেস বোলিং অলরাউন্ডার। ইনজুরির কারণে দীর্ঘদিন খেলতে পারছেন না, এ জন্য নিজেকে খানিকটা দুর্ভাগাও ভাবছেন তিনি। সঙ্গে এটাও জানিয়ে দিলেন, এসব মেনেই সামনে এগিয়ে যেতে হবে।

ইনজুরির কারণে সাইফউদ্দিনের প্রস্তুতির ধরনটা আলাদা। এ কারণে তার কাছে জানতে চাওয়া হয় এখন কী করছেন? জবাবে তিনি বলেন, ‘প্র্যাকটিস, রিহ্যাব, জিম সব কিছুই করছি। একই প্রক্রিয়া অনুসরণ করছি। হয়ত স্কিল ট্রেনিং এখনও সেভাবে শুরু করিনি, ১৫ তারিখের পর শুরু করব। আপাতত ফিটনেস, রিহ্যাব, জিম চালিয়ে যাচ্ছি।’

ক্যারিয়ারে যে বারবার ব্রেক পড়ছে, এ নিয়ে আক্ষেপ আছে কি না কিংবা এ নিয়ে তার বক্তব্য কী? জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘প্রতিটা মানুষের জীবনেই বিরতি থাকে। ঢাকাতে যদি গাড়ি চালান, একই গতিতে গাড়ি চালাতে পারবেন না। ব্রেক দিতেই হবে। যারা অনেক ভাগ্যবান, তারা ইনজুরি ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশিরভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না, আবার কয়দিন খেলতে পারব। পারফরম্যান্স ও ইনজুরির ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’

ইনজুরির কারণে একের পর এক ব্রেক, তাতে কী বেশি কষ্ট হচ্ছে? জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘কিছুটা দুর্ভাগা তো বটেই। হয়তো আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা আনলাকি; কিন্তু এটা জীবনেরই অংশ। এটা মেনে নিয়েই চলতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...