| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের আগেই লঙ্কানদের নতুন মিশন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ১১:৪০:২৯
এশিয়া কাপের আগেই লঙ্কানদের নতুন মিশন

আগামী ৩১ জুলাই মাঠে গড়াবে এলপিএলের তৃতীয় আসর। হাম্বানটোটা এবং কলম্বোয় আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার (১১ জুন) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

২১ আগস্ট মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের। দেশটির এই সংকটময় মুহূর্তেও এলপিএল আয়োজন করতে পেরে আনন্দিত এসএলসির সভাপতি শাম্মি সিলভা।

কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা বিশ্বব্যাপী টি-২০ লিগ প্রতিযোগিতায় দারুণভাবে জায়গা করে নিয়েছে এবং এগিয়ে যাচ্ছে।'

এলপিএলের এবারের আসরে গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কলম্বোয়। আর কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল হবে হাম্বানটোটায়। সব মিলিয়ে আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪টি।

এই ফ্র্যাঞ্চাইজিলিগ আয়োজনে ইতোমধ্যে কাজ শুরু করেছে লিগ কতৃপক্ষ। আন্তর্জাতিক ক্রিকেটারদের ড্রাফটের নিবন্ধন খুব শিগগিরই জানানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...