| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত ব্যাটিংয়ে তামিমের হার না মানা ১৬২, বাংলাদেশের ইনিংস ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ২১:৪৮:৩৬
দুর্দান্ত ব্যাটিংয়ে তামিমের হার না মানা ১৬২, বাংলাদেশের ইনিংস ঘোষণা

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন শেষে ৮২.৫ ওভার শেষে ৬ উইকেটে ২৭৪ রান ছিল টাইগারদের।

আগের দিনের তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়ে শান্ত আউট হন ৯৯ বলে ৫৪ রান করে। এছাড়া মাহমুদুল জয় ০, মুমিনুল হক ০, ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ৪ ও মেহেদি হাসান মিরাজ আউট হন ৭ রান করে।

ইয়াসির আলি রাব্বি ১১ রান নিয়ে আহত অবসরে যান। দিনের খেলা শেষে তামিমের সঙ্গে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ রান নিয়ে খেলতে নেমে তিনি ১৯ করে আউট হন।

নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৫ রান। একের পর এক সঙ্গী হারালেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান তামিম। ২৮৭ বলে ২১ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৬২ রানের ঝকঝকে এক ইনিংস বেরিয়ে আসে বাঁহাতি এই ওপেনারের উইলো থেকে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০/৭ ডিক্লে. (তামিম ১৬২*, শান্ত ৫৪, সোহান ৩৫, মোসাদ্দেক ১৯, জয় ০, মুমিনুল ০, লিটন ৪, মিরাজ ৭)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...