| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

একটু পরেই তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ,দেখে নিন সময় ও একাদশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১৫:২৪:৪৫
একটু পরেই তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ,দেখে নিন সময় ও একাদশ

হাভিয়ের কাবরেরা একাদশে কোনও পরিবর্তন আনেননি। ইন্দোনেশিয়া ও বাহরাইন ম্যাচে খেলা একাদশের ওপরই ভরসা রাখছেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ।

কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে রক্ষণ ঠিক রাখতে আগের ছকে খেলাতে চাইছেন। সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলবে বাংলাদেশ। তেকাঠির নিচে আস্থার নাম আনিসুর রহমান জিকো। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রাইট ব্যাকে রিমন হোসেন। আর মাঝে দুই রক্ষণ স্তম্ভ টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষতো আছেনই।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন আতিকুর রহমান ফাহাদ। দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদের পাশাপাশি উইংয়ে থাকছেন মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন। আর ‘নাম্বার নাইন’ হিসেবে থাকছেন সাজ্জাদ হোসেন।

প্রতি আক্রমণে উঠে গোল করতে হলে সাজ্জাদকে আজ আরও সক্রিয় হতে হবে। এছাড়া দুই উইংয়ে ইব্রাহিম ও রাকিবকেও বেশি দায়িত্ব পালন করা ছাড়া বিকল্প নেই। তিন পয়েন্ট পেতে হলে যে গোল করতে হবে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...