| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হারার পরে রোহিত-রাহুলকে নিয়ে যে বিতর্ক মন্তব্য করলেন ঈশান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১০ ১৪:৫৮:৩৪
ম্যাচ হারার পরে রোহিত-রাহুলকে নিয়ে যে বিতর্ক মন্তব্য করলেন ঈশান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত হারলেও ব্যাট হাতে নজর কেড়েছেন ঈশান। ওপেন করতে নেমে খেলেছেন ৪৮ বলে ৭৬ রানের আগ্রাসী ইনিংস। এখনও পর্যন্ত দেশের হয়ে তিনটি এক দিনের ম্যাচ এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ঈশান। মোটামুটি সাফল্যও পেয়েছেন। তবু ভারত পূর্ণ শক্তির দল নিয়ে খেললে প্রথম একাদশে সুযোগ হয় না ঝাড়খণ্ডের এই উইকেটরক্ষক-ব্যাটারের।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, দেশের জার্সিতে একাধিক সাফল্যের পর তিনি কি প্রথম একাদশে পাকা জায়গা আশা করেন না? এই প্রশ্নেই খানিকটা বিরক্ত হন ঈশান। তিনি মন্তব্য করেন, রোহিত বা রাহুলকে কি আমার জন্য জায়গা ছেড়ে দিতে বলব? এটা কি হাস্যকর নয়?

তিনি বলেছেন, ‘‘ওরা বিশ্বমানের খেলোয়াড়। ওরা থাকলে দলে জায়গা পাওয়ার আশা থাকে না। আমার কাজ অনুশীলনে সেরাটা দেওয়া। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে এবং দলের জন্য ভাল কিছু করতে চাই।’’ ঈশান আরও বলেছেন, ‘‘ওরা দেশের হয়ে প্রচুর রান করেছে। ওদের গিয়ে বলতে পারি না আমার জন্য তোমরা জায়গা ছেড়ে দাও। আমি নিজের কাজ করে যেতে চাই। বাকিটা নির্বাচক এবং কোচদের কাজ। সুযোগ পেলে নিজের সেরাটা মেলে ধরাই লক্ষ্য থাকে।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...