| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তৃতীয় ম্যাচেও নেই স্টার্ক, ওয়ানডে সিরিজেও অনিশ্চিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ১৪:৩০:০০
তৃতীয় ম্যাচেও নেই স্টার্ক, ওয়ানডে সিরিজেও অনিশ্চিত

এখন দেখা যাচ্ছে শুধু তৃতীয় টি-টোয়েন্টি নয়, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও অনিশ্চিত স্টার্ক। বাঁহাতি এই অভিজ্ঞ পেসারের বদলি হিসেবে ওয়ানডেতে সুযোগ পেয়েছেন ঝাই রিচার্ডসন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন স্টার্ক। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করা লঙ্কানদের ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে এসেছিলেন স্টার্ক। নিজের প্রথম ওভারে বোলিং করার সময় হাতের তর্জনী তার জুতার স্পাইকের উপর লেগে কেটে যায়।

এরপরও তিনি খেলা চালিয়ে যান। এই ম্যাচে তিনি তার কোটার পুরো চার ওভার বোলিং করেছেন। যেখানে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছিলেন এই পেসার।

স্টার্কের চোট প্রসঙ্গে জশ হ্যাজেলউড বলেছিলেন, 'এটা একটা অদ্ভুত চোট ছিল। তার বাম পা পেছনে নিয়ে আসার সময়, তার (জুতার) স্পাইকের উপর (হাত) লাগে এবং তার আঙুলে চোট পায়।'

চোটের কারণে দ্বিতীয় ম্যাচে স্টার্ক ছিটকে যাওয়ায় সুযোগ মিলছিল ঝাই রির্চাডসনের। সুযোগ পেয়েই বাজিমাত করেছেণ এই পেসার। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন রিচার্ডসন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...