| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৪৩ বছর পর আবারও লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ ফুটবল দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ২২:৩৫:৩১
৪৩ বছর পর আবারও লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ ফুটবল দল

দীর্ঘদিন পর বাহরাইনের সঙ্গে এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে খেলতে নেমে সেই একই ব্যবধানে (২-০) হারে জামাল ভূঁইয়ারা। আজ বিকালে কুয়ালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বিকেলে ম্যাচটি শুরু হয়।এদিন বল পজিশন, আক্রমণ সব কিছুতেই ছিল বাহরাইনের প্রাধান্য।

৩৩ মিনিট পর্যন্ত বাংলাদেশ বাহরাইনকে রুখতে সক্ষম হয়েছিল। ৩৪ মিনিটে কর্ণার থেকে আল হারামা দুর্দান্ত হেডে গোল করেন। বাহরাইনের এই ফরোয়ার্ডের সামনে টুটুল হোসেন বাদশা ছিলেন। বাংলাদেশি ডিফেন্ডার বল পাওয়ার আগেই লাফিয়ে হেড করেন বাহরাইনের গোলদাতা।

আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। কর্নার থেকে আসা বলটি বাংলাদেশের ডিফেন্ডাররা হেডে আংশিক ক্লিয়ার করেন। বল বক্সের বাইরে বাহরাইনের মিডফিল্ডার আল আসওয়াদের পায়ে পড়ে। দূর থেকে নেয়া তার শট জটলার মাঝ দিয়ে গোলরক্ষক জিকোকে পরাস্ত করে (০-২)।

এরপর গোলের জন্য অনেক টেষ্টা করে যায় বাহরাইন। বাংলাদেশ তাদের সেই চেষ্টা রুখে দিলেও নিজেরা একটা গোলও আদায় করে নিতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে হারে বাংলাদেশ। ৪৩ বছর ধরে বাহরাইনের ফুটবলের উন্নতির বিপরীতে বাংলাদেশের ফুটবলের গ্রাফ নিচে নেমেছে।

র‌্যাংকিংয়ে বাহরাইনের (৮৯) চেয়ে ৯৯ ধাপ পিছিয়ে বাংলাদেশ (১৮৮)।এ বছর সাত ম্যাচে বাহরাইন জিতেছে ছয়টি। আর তিন ম্যাচ খেলা বাংলাদেশের প্রাপ্তি মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র এবং মালদ্বীপের কাছে হার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...