| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নতুন বাবর আজম খুজে পেলো পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১১:২৯:০১
নতুন বাবর আজম খুজে পেলো পাকিস্তান

আইসিসির চোখেও নজর পড়েছে। তবে এবার এমন এক অনুসারীর খোঁজ মিলল-যে কিনা ঠিক বাবর আজমের মতোই হতে চান। তার নাম কাসিম আকরাম। তিনিও পাকিস্তানের তরুণ ক্রিকেটার।

গতকাল ০৭ জুন মঙ্গলবার নবীন এ ক্রিকেটারকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। ওই প্রতিবেদনেই উঠে আসে কাসিমের বাবর আজম হওয়ার বিষয়টি।

সাড়া জাগানো এক গণমাধ্যম জানায়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে করাচি কিংসে খেলেছেন তরুণ কাসিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন তার স্বপ্নে কথা‘আমি দ্বিতীয় বাবর আজম হতে চাই।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ইউটিউব চ্যানেলে কাসিম আকরামের ওই ভিডিওটি আপলোড করা হয়। সেখানে তিনি আরো বলেন, আমি খুব ভাগ্যবান যে করাচি কিংস এবং সেন্ট্রাল পাঞ্জাবে আমার বাবর আজমের সাথে থাকার সুযোগ হয়েছে। তার সাথে আমার প্রায় সময়ই দেখা হতো। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

কাসিম আকরাম বলেন, ‘বাবর আজম যেভাবে বিশ্বে খ্যাতি অর্জন করেছেন, আমিও এভাবে বিখ্যাত হতে চাই।’

তবে বাবর আজম শুধু ব্যাটার। কাসিম তার মতো শুধু একটি নিয়েই থাকতে চান না। তিনি স্বপ্ন দেখেন ব্যাটে-বলে সব জায়গায়ই দেশের হয়ে অবদান রাখার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন অলরাউন্ডার, আমি ভবিষ্যতে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো খেলতে চাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...