| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মেসিদের দল থেকে বিদায় নিচ্ছে ডি মারিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ২০:৩০:৩০
মেসিদের দল থেকে বিদায় নিচ্ছে ডি মারিয়া

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, ডি মারিয়াকে দলে টানতে আগ্রহী বার্সেলোনা। স্পেনের পর এবার ইতালিয়ান সাংবাদিক মাতেও মোরেত্তো জানালেন, ডি মারিয়াও কাতালান ক্লাবটির হয়ে খেলতে চান। এরই মধ্যে দুপক্ষের আলোচনাও শুরু হয়ে গেছে।

প্রায় দুই মাস ধরে ডি মারিয়ার সঙ্গে আলোচনা করছে য়্যুভেন্তাস। ডি মারিয়াকে দুই বছরের চুক্তির প্রস্তাবও দিয়েছে তারা। তবে আর্জেন্টাইন মিডফিল্ডারের স্পেনে ফেরার ইচ্ছের কারণে সম্ভবত তীরে এসে তরি ডুবতে যাচ্ছে তুরিনের বুড়িদের।

বার্সেলোনার সঙ্গে এক বছরের চুক্তি করতে চান ৩৪ বছর বয়সী ডি মারিয়া। আর তারপর ২০২৩ সালে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে যাওয়ার পরিকল্পনা মারিয়ার। সেখানেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান সাবেক রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এরই মধ্যে আগামী বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার।

রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ মৌসুম স্পেনে কাটিয়েছেন ডি মারিয়া। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। এই সময়ে ক্লাবটির হয়ে ১৯৪ ম্যাচ খেলে ৩৭ গোল করেছিলেন তিনি। রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ এবং উয়েফা সুপার কাপের শিরোপাও জিতেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...