আবার মেসির হয়ে মুখ খুললেন ডি মারিয়া
এরই মধ্যে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন ডি মারিয়া। গুঞ্জন শোনা যাচ্ছে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেবেন তিনি। পাশাপাশি পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনোকেও সরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে।
ডি মারিয়া মনে করেন, পচেত্তিনোর বদলে পিএসজিতে নতুন যে কোচই আসুক, নতুন মৌসুমে আগের চেয়ে আরও ভালো করবেন মেসি। যা কি না পিএসজির হয়ে প্রথম মৌসুমে করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন, ‘মনে হচ্ছে তারাও (পিএসজি) চায় পচেত্তিনো চলে যাক। দলে অনেক বড়সড় পরিবর্তন আসবে। তবে আমার মনে হয় মেসি এটি সামলে নিতে পারবে।’
তিনি আরও যোগ করেন, ‘এর ফলে পরের মৌসুমে আরও ভালো খেলতে পারবে মেসি। আমার মতে, সে এবার দারুণ শুরু করবে। কারণ বিগত মৌসুমের শেষ দিকে সে গোল-অ্যাসিস্ট করা শুরু করেছিল এবং নিজেকে মানিয়ে নিয়েছিল।’
এসময় ক্লাব ছাড়া সম্পর্কে ডি মারিয়া বলেন, ‘আরও অনেক খেলোয়াড় আছে যারা ক্লাব ছাড়বে। আমারটা সহজ ছিল কারণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। একদিকে চিন্তা করলে এটি কষ্ট দিয়েছে। অন্য দিক থেকে দেয়নি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি দারুণভাবে বিদায় নিয়েছি। কখনও না ভোলার মতো রাত ছিল। আমার মতো একজন আর্জেন্টাইন অন্য দেশে এভাবে বিদায় পাচ্ছে, সত্যিই অসাধারণ। আমার জন্য তারা গান গেয়েছে, প্রতিকৃতি বানিয়েছে। এসবই স্মৃতিতে থেকে যাবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
