| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দিল শ্রীলঙ্কা ক্রিকেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১২:২৭:৩৯
ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দিল শ্রীলঙ্কা ক্রিকেট

তবে তার চেয়েও অবাক করার মতো বিষয় হলো, বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে দুই দলই করতে পেরেছে মাত্র ৩০ রান করে। ফলে বৃষ্টির কারণে ৬ ওভারে নেমে আসা ম্যাচটি টাইতে শেষ হয়েছে। আইসিসির স্বীকৃত কোনো ম্যাচে এত কম রান করে কোনো দল এর আগে টাই করতে পারেনি।

এমন অদ্ভুত রেকর্ডের ম্যাচটি হয়েছিল দেশটিতে চলমান মেজর ক্লাব টি-টোয়েন্টি টুর্নামেন্টে। যেখানে মুখোমুখি গল এবং কালুতারা ক্লাব। বৃষ্টির কারণে ম্যাচটি ছয় ওভারে নেমে আসে।

যেখানে আগে ব্যাটিং করে গল ৯ উইকেটে তুলতে পারে ৩০ রান। ৩১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কালুতারাও ৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ওই ৩০ রানই তুলতে পারে।

ম্যাচটিতে ১২ ওভারের মধ্যে ১০ ওভারেই ন্যূনতম একটি করে হলেও উইকেট পড়েছে। কেবল ২ ওভারে কোনো উইকেট দেখেনি বোলাররা।

পুরো ম্যাচে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন কেবল গলের কাওসিথা কডিথুওয়াক্কু। তিনি করেছিলেন ১২ রান।

এদিকে ম্যাচের ১৮ উইকেটের ১৫টি শিকার হয়েছিল বাম হাতি স্পিনাররা বোলিংয়ের সময়। যেখানে কালুতারার ইনসাকা সিরিবর্ধনে ছিলেন সবচেয়ে বেশি সফল। তিনি মাত্র ৫ রানেই নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে বাকি চার উইকেট গেছে রান আউটের শিকার হয়ে।

এদিকে টুর্নামেন্টটিতে নক আউট স্টেজে কেবল সুপার ওভারের নিয়ম রয়েছে বলে ফলাফল ছাড়া শেষ হয় ম্যাচটি। এদিকে ম্যাচটি টাই হওয়াতে দুই দলই সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে পিছিয়ে গেছে।

টুর্নামেন্টটিতে চার গ্রুপের শীর্ষ দলই কেবল সেমিফাইনাল খেলতে পারবে। সেখানে গল ও কালুতারা যে গ্রুপে রয়েছে সেখানকার পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে ফ্র্যাঞ্চাইজি দুটি। যার মধ্যে গল ক্রিকেট ক্লাব তিনে থাকলেও কালুতারা রয়েছে গ্রুপের সাত দলের মধ্যে ছয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...