| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজে হার্দিক দলে ফেরায় দারুণ খুশি ‘কুল-চা’ জুটি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১১:১১:১০
টি-টোয়েন্টি সিরিজে হার্দিক দলে ফেরায় দারুণ খুশি ‘কুল-চা’ জুটি

আইপিএলে ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে জাতীয় দলে নিজের জায়গা ধরে রেখেছেন কুলদীপ। অপরদিকে, ব্যাটে ৪৮৭ রান ও বল হাতে আট উইকেট নিয়ে দলে ফিরেছেন হার্দিকও। তারকা অলরাউন্ডার দলে ফেরায় সকলেই খুশি। তবে কুলদীপ একটু বেশিই খুশি। Sports Yaari-কে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘হার্দিকের জন্য সাম্প্রতিক সময়টা বেশ কঠিন গিয়েছে। ওর চোট থাকায় ও বল করতে পারছিল এবং ওজনও অনেকটা কমে যায়। আমি জানি চোট থেকে কামব্যাক করা কতটা কঠিন, তাই ওর প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। ও পারফর্ম করায় আমি খুব খুশি।’3

হার্দিকের বল করা বন্ধ করার সঙ্গে সঙ্গেই ‘কুল-চা’ জুটির জায়গায়ও দলে নড়বড়ে হয়ে যায়। হার্দিক বল করলে বাড়তি ফাস্ট বোলারও হয়ে যেত, আর ব্যাটিংয়েও শক্তি বাড়ত। তবে হার্দিক না থাকায় দলে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কামব্যাক ঘটে। জাদেজা স্পিনার হওয়ায় ভেঙে যায় ‘কুল-চা’ জুটি। তাই হার্দিক ফেরায় তাঁদের যে লাভই হবে, সেকথা অকপটে মেনে নিচ্ছেন কুলদীপ। ‘ওর ফেরাটা ভারতীয় দল তো বটেই, আমাদের জন্যও ভাল খবর। আমরা (কুল-চা) ও কামব্যাক করায় বেশ খুশি এবং চাইছিলামও যে ও যেন দ্রুত প্রথম একাদশে ফেরে।’ বলে জানান কুলদীপ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...