| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

জাদু দেখালেন রুট, একাই দাঁড়িয়ে রইলো ব্যাট (ভিডিও সহ)

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১১:০৭:৪৩
জাদু দেখালেন রুট, একাই দাঁড়িয়ে রইলো ব্যাট (ভিডিও সহ)

ক্রিকেট বিশ্বের এই প্রথম এমন অবাক করা এ ঘটনার দেখা মিলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে। ম্যাচের চতুর্থ দিন ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছিল ইংল্যান্ড। ইনিংসের ৭২তম ওভারে বোলিং করছিলেন জেমিসন। তখন ৮৭ রানে অপরাজিত জো রুট।

ননস্ট্রাইক প্রান্তে অলস দাঁড়িয়ে থাকতে থাকতে যেনো মজা করার ভূতই চাপে রুটের মাথায়। নিজের ব্যাটটি ভূমির ওপর লম্বালম্বি দাঁড় করিয়ে রেখে সবার মনে অবিশ্বাস্যের জন্ম দেন রুট। জেমিসন রানআপ শুরু করতেই ব্যাট আবার হাত দিয়ে ধরেন ইংল্যান্ডের এ সাবেক অধিনায়ক।

রুটের এই ব্যাট দাঁড় করিয়ে রাখার ভিডিও এরই মধ্যে আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্ত-সমর্থকরা প্রিয় ব্যাটার রুটকে আখ্যা দিচ্ছেন জাদুকর হিসেবে। যিনি নাকি জাদুবলেই ব্যাটটি কোনোকিছুর সংস্পর্শ ছাড়া দাঁড় করিয়ে রেখেছিলেন!

অবশ্য সব জাদুর পেছনেই যেমন থাকে বিজ্ঞানের খেলা, তেমনি রুটের এই ব্যাট দাঁড় করানোর পেছনেও ছিল বিজ্ঞান। ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রুটের নিউ ব্যালেন্স ব্যাটের নিচের অংশ পুরোপুরি সমান হওয়ায় এটি ভূমিতে লম্বা সময় সোজা দাঁড়িয়ে ছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...