| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ে শচিন-পন্টিংদের তালিকায় জো রুট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৫ ২০:০৮:৪১
ইতিহাস গড়ে শচিন-পন্টিংদের তালিকায় জো রুট

২০২১ সালে একের পর এক সেঞ্চুরি বেরিয়েছে রুটের ব্যাট থেকে। কিন্তু দল হিসেবে জয় পাচ্ছিল না ইংল্যান্ড। তাই নিজে ভালো খেলার পরও দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন রুট। দায়িত্ব ছাড়ার পরেও সমানতালেই ছুটছে তার ব্যাট।

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রুট। যা [ইংল্যান্ডকে এনে দিয়েছে ৫ উইকেটের সহজ জয়।] আর এ ইনিংসের মাধ্যমে ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের ১৪তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট।

মাত্র ৩১ বছর ১৫৭ দিন বয়সে অভিজাত এ ক্লাবে ঢুকেছেন তিনি। ঠিক তার সমান ৩১ বছর ১৫৭ দিন বয়সেই ১০ হাজার রান পূরণ করেছিলেন ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। বয়সের হিসেবে দশ হাজার রানের ক্লাবে এ দুজনই সর্বকণিষ্ঠ ব্যাটার।

তবে অন্য জায়গায় ঠিকই কুককে পেছনে ফেলেছেন রুট। ক্যারিয়ার শুরুর পর দশ হাজার রান করতে কুকের ১০ বছর ৮৭ দিন সময় লেগেছিল। তাকে দুইয়ে ঠেলে দিয়ে ক্যারিয়ারের নয় বছর পাঁচ মাস ২১ দিনের মধ্যেই দশ হাজার রান করে ফেলেছেন রুট।

অবশ্য ম্যাচের হিসেবে অনেক পিছিয়ে ইংলিশদের সাবেক অধিনায়ক। দশ হাজার রানের মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ১১৮ টেস্টের ২১৮টি ইনিংস। যেখানে ৫৩টি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন ২৬টি সেঞ্চুরি। দ্রুততম দশ হাজার রানের তালিকায় রুটের অবস্থান দশ নম্বরে।

সবচেয়ে কম ১৯৫ ইনিংসে দশ হাজার রান করেছিলেন শচিন টেন্ডুলকার, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায়ও সবার ওপরে শচিন-পন্টিং। ভারতীয় ব্যাটিং ঈশ্বর করেছেন ১৫৯২১ রান, পন্টিংয়ের নামের পাশে রয়েছে ১৩৩৭৮ রান।

রুটের বয়স এখন মাত্র ৩১ বছর। ফর্ম ধরে রাখতে আরও অন্তত ৪-৫ বছর অনায়াসেই খেলতে পারবেন তিনি। সেক্ষেত্রে পন্টিংয়ের তো বটেই, শচিনের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ থাকছে তার সামনে। সত্যিই তা পারবেন কি না, উত্তর দেবে সময়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...