| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাকিবের পক্ষ নিলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৫ ১৬:০৯:১৮
সাকিবের পক্ষ নিলেন তামিম

এর আগে গত ৩১ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মুমিনুল হক। মূলত লম্বা সময় ধরে অফ-ফর্মে থাকায় নেতৃত্বভার ছেড়ে দেন টেস্ট বিশেষজ্ঞ এই ব্যাটার।

এরপরই সাকিবের দিকে নজর যায় বিসিবির। টেস্টের নব্য অধিনায়ককে সাধুবাদ জানিয়েছেন তামিম। একইসঙ্গে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বাস্তবতাও তাকে মনে করিয়ে দিলেন বাঁহাতি এই ওপেনার।

তামিম বলেন, 'আমি ওর অধিনায়কত্বে দু'বার খেলেছি। কেননা ও এর আগে দু'বার অধিনায়ক হয়েছে। ২০১১ এর আগে এবং শেষবার যখন ছিল। এটা রকেট সাইন্স না। আমরা জানি, তার ক্রিকেটীয় মস্তিষ্ক খুব ভালো। আর আমি নিশ্চিত, টেস্ট দলের অধিনায়ক হওয়াটা সহজ কিছু নয়।'

'এই ফরম্যাটে ফলাফল আমাদের পক্ষে আসে না। আমি যখন অধিনায়ক হয়েছি, তখন বলেছি যে আমার অনেক সময় দরকার। সাকিবের ক্ষেত্রেও তাই। তাকে আপনার সময় দিতে হবে। ধৈর্যহারা হলে হবে না। এই ফরম্যাটে আমরা ভালো খেলি না। আশা করি ২-৩ বছরে টেস্টে আমরা ভালো দল হবো।'

এর আগে ২০০৯ ও ২০১৭ সালে টেস্ট অধিনায়ক হয়েছিলেন সাকিব। অধিনায়ক হিসেবে ১৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দুই মেয়াদে। এর মধ্যে ৩টি জয় ১১টি হারের স্বাদ পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...