| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবানী করলেন শোয়েব আখতার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৫ ১৬:০০:৪১
বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবানী করলেন শোয়েব আখতার

এই বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই।

পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতারের মতে, গতবারের মতো এবার অত সহজে ভারতকে হারাতে পারবে না তার দেশ পাকিস্তান। কারণ আগেরবারের পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভারত এবার আরও সতর্ক-সাবধানী থাকবে।

সবশেষ সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘এবার ভারত আরও যথাযথ ও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ভারতকে হারানো পাকিস্তানের জন্য সহজ হবে না।’

তিনি মনে করেন মেলবোর্নের পিচ এবং কন্ডিশনও ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাবক হবে, ‘এখনই ম্যাচের ফল অনুমান করা কঠিন। তবে পাকিস্তানের উচিত পরে বোলিং করা। কারণ মেলবোর্নের পিচে ফাস্ট বোলারদের জন্য ভালো বাউন্স থাকে।’

মাঠে সমর্থকদের চাপও বেশি থাকতে পারে জানিয়ে শোয়েব বলেন, ‘আমার মনে হয় এবার দর্শকও অনেক বেশি হবে। মেলবোর্নে প্রায় দেড় লাখ মানুষ খেলা দেখবে। এর মধ্যে ভারতের সমর্থকই থাকবে ৭০ হাজার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...