| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইতিহাস গড়ে ফাইনালিসিমার ম্যাচসেরা লিওনেল মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ১১:১৩:৩৪
ইতিহাস গড়ে ফাইনালিসিমার ম্যাচসেরা লিওনেল মেসি

সবশেষ ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে আন্তঃমহাদেশীয় লড়াই ফাইনালিসিমা জিতে নিয়েছে মেসির আর্জেন্টিনা। আর এই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী তারকা।

শুধু গোলের দেখাই পাননি, এছাড়া যা কিছু সম্ভব সবই করেছেন আর্জেন্টাইন জাদুকর। জোরালো আক্রমণ, গোলের প্রচেষ্টা কিংবা চোখ ধাঁধানো ড্রিবলিং মেসির জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা। তবে আজ প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার জন্য মেসিকে ট্যাকল করতেও দেখা গেছে।

যা স্পষ্ট বুঝিয়ে দেয়, ম্যাচটি জেতার জন্য কতটা মরিয়া ছিলেন মেসি। আর এ জয়ে তিন গোলের দুইটিতেই অ্যাসিস্ট এসেছে তার পা থেকে। ম্যাচের ২৮ মিনিটে মেসির পাসেই প্রথম গোল করেছেন লাউতারো মার্টিনেজ। আর একদম শেষ দিকে পাওলো দিবালার গোলেও ছিল মেসির সরাসরি অবদান।

এ দুই অ্যাসিস্টের বাইরে বারবার ইতালির রক্ষণে হানা দিয়েছেন মেসি। গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মার দৃঢ়তায় বেশ কয়েকবার দারুণ আক্রমণ করেও গোল করতে পারেননি তিনি। তবে পুরো ম্যাচে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...