| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ মার্সেলোর বিদায়ী ভাষণ থামিয়ে এমবাপেকে অকথ্য গালাগাল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩১ ১২:৩৭:৩০
ব্রেকিং নিউজঃ মার্সেলোর বিদায়ী ভাষণ থামিয়ে এমবাপেকে অকথ্য গালাগাল

এদিকে একের পর এক চমক দেখিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে রিয়াল। ফাইনালে দুর্দান্ত এক ম্যাচে লিভারপুলকে হারিয়ে ১৪তম শিরোপা নিজেদের করে নেয় দলটি। আগের দিন মাদ্রিদে চ্যাম্পিয়ন রেলিতে বের হয় তারা। এরপর চিরাচরিত সেই উদযাপন। দেবীর উপর পতাকা এবং স্কার্ফ রাখেন দলের মূল অধিনায়ক মার্সেলো।

এরপর সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিতে আসেন মার্সেলো। তার ভাষণের মাঝেই সমর্থকরা হঠাৎই গালিগালাজ করতে থাকেন এমবাপেকে। সূর তুলে গালি দিতে থাকেন তারা। হাত তুলে তাদের গালি থামানোর আহ্বান জানান এ ব্রাজিলিয়ান। কিন্তু আপন মনে গালিগালাজ করেই যান সমর্থকরা।

এদিকে গত কয়েক মৌসুম ধরেই এমবাপেকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ছিল রিয়াল। চলতি মৌসুমে তো নিজেদের খেলোয়াড় হিসেবে স্রেফ ঘোষণাটা বাকি ছিল তাদের। এমবাপেকে নিজেদের খেলোয়াড় ভাবতে শুরু করেছিলেন সমর্থকরা। কিন্তু হঠাৎ করেই পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এ ফরাসি। তাতেই ক্ষেপে যান রিয়াল সমর্থকরা।

তাছাড়া এর পেছনে কারণও রয়েছে তাদের। কারণ এমবাপের সঙ্গে মৌখিক আলোচনা প্রায় চূড়ান্ত ছিল রিয়ালের। বাকি ছিল আনুষ্ঠানিক চুক্তি। কিন্তু পিএসজির প্রস্তাবে হুট করেই মন গোলে যায় এমবাপের। চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...