গুজরাটের ০১ নাকি রাজস্থানের ০২
নিজেদের অভিষেক আসরেই শিরোপার জন্য লড়বে হার্দিক পান্ডিয়ার গুজরাট। অপরদিকে আইপিএলের অভিষেক আসরে শিরোপা জেতার পর দীর্ঘ ১৩ বছরের আক্ষেপ কাটাতে দ্বিতীয় আইপিএল শিরোপার জন্য লড়বে সাঞ্জু স্যামসনের রাজস্থান। ম্যাচটি আজ রাত ৮টা ৩০ মিনিটে আহমেদাবাদে শুরু হবে।
এবারের আসরে নিলাম শেষে কেই বা ভেবেছিল ফাইনালে উঠবে গুজরাট ও রাজস্থান। নিলাম শেষে যে দুই দলকে সবচেয়ে দুর্বল বলে ধরে নেওয়া হয়েছে, তারাই কিনা এবারের আসরে সবচেয়ে বেশি রাজত্ব দেখিয়েছে।
গুজরাট তো রাউন্ড রবিন লিগ পদ্ধতির গ্রুপ পর্ব শেষে ১৪ ম্যাচের ১১টিতেই জিতে তালিকার শীর্ষে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছে। তাদের পরের নাম ছিল রাজস্থান। যারা গ্রুপ পর্বে জিতেছিল ১০টি ম্যাচ। সেই তালিকার ধারা অক্ষুণ্ণ রেখেই ফাইনালে জায়গা করে নিলো সেরা দুই দলই।
শিরোপার লড়াইয়ে নামার আগে অবশ্য বেশি আত্মবিশ্বাসী থাকবে হার্দিকের গুজরাট। চলতি আসরে এখন পর্যন্ত রাজস্থানের সঙ্গে দুই দেখায় জয় নিজেদের করে নিয়েছে হার্দিক-রশিদরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অধিনায়ক হার্দিকের অলরাউন্ডিং পারফরম্যান্সে (৮৭ রান এবং ১/১৮) ৩৭ রানের সহজ জয়ে দেখে দলটি। সর্বশেষ প্রথম কোয়ালিফায়ারে ডেভিড মিলারের তাণ্ডবে দ্বিতীয় জয় পায় গুজরাট।
তবে টি-টোয়েন্টি এমনই এক খেলা, যেখানে শেষ পর্যন্ত কাউকে ফেভারিট বলে ধরে নেওয়া যায় না। ফলে স্যামসনরা ছাড় দেবেন না এক বিন্দুও। বিশেষ করে দলে যখন আসরের সেরা ব্যাটসম্যান জস বাটলার রয়েছেন, তাও আগুণে ফর্মে। তখন প্রতিপক্ষ যেই হোক শেষ বলে কিছু ধরে নিতে পারবে না। এছাড়াও রাজস্থান অধিনায়ক স্যামসন, ওপেনার জাসওয়াল কিংবা শিমরান হেটমায়ার যে কেউ হয়ে উঠতে পারেন গুজরাটের জন্য আতঙ্কের নাম।
অবশ্য এসব নিয়ে গুজরাট খুব একটা বিচলিত হওয়ার সম্ভাবনা নেই। তাদের দলে রয়েছে টি-টোয়েন্টির অন্যতম সেরা তারকা রশিদ খান। যিনি একাই হয়ে উঠতে পারেন দুই দলের মধ্যে অন্যতম সেরা পার্থক্য। সর্বশেষ কোয়ালিফায়ার ম্যাচেও যার প্রমাণ দেখা গেছে। সেই ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন রশিদ। এছাড়াও রাজস্থানের সব তারকা বাটসম্যানের বিপক্ষেও রশিদের রেকর্ড এই আফগানির পক্ষেই কথা বলে। এবারের আসরেও নিয়েছেন ১৮ উইকেট।
এছাড়াও দলে মিলার ও হার্দিকের ব্যাটিং পারফরম্যান্সও কথা বলছে গুজরাটের পক্ষে। এবারের আসরে মিলারের রান ৪৪৯ এবং হার্দিকের সংগ্রহ ৪৫৩। এই দুই ব্যাটসম্যানই গুজরাটের মিডল অর্ডার সামলাচ্ছেন দারুণভাবে। অপরদিকে বোলারদের মধ্যে মোহাম্মদ শামি আছেন দারুণ ফর্মে। ইতোমধ্যে নিয়েছেন ১৯ উইকেট। যার ১১টি আবার পাওয়ারপ্লেতে।
ফলে শুরুতে বাটলারকে ফিরিয়ে দিতে পারলে এগিয়ে থাকবে গুজরাট। তবে এবারের প্লে অফে টানা দুই ম্যাচে ৮৯ ও অপরাজিত ১০৬ রান করা বাটলার নিশ্চয়ই সেই সুযোগ দিবেন না। এই ইংলিশ ব্যাটসম্যান এবারের আসরে রেকর্ড চার শতকে ৮২৪ রান করেছেন। আর ২৫ রান করলেই আইপিএলের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন তিনি।
দুই দলের সামনেই আহমেদাবাদের ৮০ হাজার দর্শকের সামনে শিরোপা উদযাপনের দারুণ দুই উপলক্ষ্য রয়েছে। গুজরাট চাইবে অভিষেক আসর শিরোপায় রাঙাতে। আর রাজস্থান তাদের কিংবদন্তি সদ্য প্রয়াত শেন ওয়ার্নকে উৎসর্গ করতে নিশ্চয়ই জিততে চাইবে শিরোপা। ২০০৮ সালে তাদের প্রথম শিরোপা যে এসেছিলে এই অজি কিংবদন্তির হাত ধরে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
