| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এক ক্যাচ-ই কোহলিদের হারের মুল কারণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৮ ১৪:৫৯:৫৬
এক ক্যাচ-ই কোহলিদের হারের মুল কারণ

উইকেটরক্ষক দীনেশ কার্তিক। ক্যাচটি কার্তিকের হাত গলে বেরিয়ে যায়। সেই সময়ে যদি বাটলার আউট হয়ে যেতেন, তা হলে হয়তো খেলার ফল অন্য রকম হতেই পারত।

তখন বাটলার ৬৬ রানে ব্যাট করছিলেন। আর রাজস্থান রয়্যালসের সংগ্রহ ছিল ১ উইকেটে ১০৩ রান। সেই বাটলারই শেষ পর্যন্ত অপরাজিত ১০৬ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। হয়তো এর জন্য কার্তিকের আফসোসের শেষ থাকবে না। হারের জন্য হয়তো নিজেকেই দায়ী করবেন অভিজ্ঞ এই কিপার। গোটা মরশুম ধরে ভালো খেলেও, আসল দিনে একটি ক্যাট মিস করে ভিলেন হয়ে গেলেন দীনেশ কার্তিক। ব্যাটেও রান পাননি। সঙ্গে আবার বাটলারের ক্যাচ মিস করেছেন।

এ দিন রাজস্থান রয়্যালস টসে জিতে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। রজিত পতিদার ৪২ বলে ৫৮ করেন। এ ছাড়া ২৫ (২৭ বলে) করেছেন ফ্যাফ ডু'প্লেসি। ১৩ বলে ২৪ করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। শাহবাজ আহমেদের সংগ্রহ ১২ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পতিদার হাফ সেঞ্চুরি না করলে ১৫০ টপকানো হত না আরসিবি-র।

নির্দিষ্ট ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে। ওবেড ম্যাকয়ে এবং প্রসিধ কৃষ্ণ ৩টি করে উইকেট নিয়েছেন। ট্রেন্ট বোল্ট এবং রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় রাজস্থান। ৬০ বলে বাটলার ১০৬ রান করেছেন। এ ছাড়া সঞ্জু স্যামসন ২৩ (২১ বলে) এবং যশস্বী জয়সওয়াল ২১ (১৩) রান করেছেন। মোদ্দা কথা, বাটলার একাই দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রাজস্থানকে ফাইনালে তুলেছেন বাটলার। ব্যাঙ্গালোরের জোস হ্যাজেলউড ২টি এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১টি উইকেট নিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...