রিয়াল নাকি লিভারপুল? ফাইনালে ফেবারিট নিয়ে লিভারপুল কোচের ভবিষ্যৎবানী
তবে লিভারপুলও অবশ্য শিরোপার আক্ষেপ ঘোচাতে সময় নেয়নি। ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে স্বদেশি ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবু এবারের ফাইনালে প্রতিশোধ নেওয়ার হাতছানি অলরেডদের সামনে।
মহা গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে নামার আগে কোনো দলকে ফেবারিট মানতে রাজি নন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে নিয়মিতই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকার কারণে রিয়ালকে খানিক এগিয়ে রাখছেন লিভারপুল কোচ।
তিনি বলেছেন, ‘আমি জানি না (কোন দল ফেবারিট)। আমার কাছে এর সহজ উত্তর নেই। আমরা যদি দুটি ক্লাবের ইতিহাস দেখি এবং (চলতি আসরে) রিয়াল মাদ্রিদ যেভাবে বারবার প্রত্যাবর্তন করেছে, সেসব বিবেচনায় নিলে আমি বলব অভিজ্ঞতার কারণে রিয়ালই এগিয়ে।’
ক্লপ আরও যোগ করেন, ‘অমন পরিস্থিতিতে আমি নিজেদেরও সেই (রিয়ালের) স্তরে দেখতে চাইবো। এই ম্যাচে আমরা যেনো নিজেদের মতো খেলি। আমরা সেরা ছন্দে থাকলে আমাদের বিপক্ষে খেলা কঠিন। আমি জানি না কোন দল ফেবারিট। আমি আসলে বিষয়টা নিয়ে ভাবছি না।’
চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। গত সাত আসরেই চারবার শিরোপা জিতেছে তারা। অন্যদিকে পাঁচ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠেছে লিভারপুল। এটিকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন ক্লপ।
তার ভাষ্য, ‘রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব। তাদের কিছু খেলোয়াড়ের সামনে পঞ্চম শিরোপার হাতছানি, কোচের জন্য এটা হতে পারে চতুর্থ শিরোপা। এত অভিজ্ঞতা আমরা রাতারাতি অর্জন করতে পারবো না। আমরাও অভিজ্ঞ, এটা পাঁচ বছরে আমাদের তৃতীয় ফাইনাল। এটাও বিশেষ কিছু।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
