| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

লজ্জার হারের পরে মুমিনুলদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন বিসিবি প্রধান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৭ ২২:৫৭:২২
লজ্জার হারের পরে মুমিনুলদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন বিসিবি প্রধান

যাতে নেতৃত্ব নিয়েও উঠছে প্রশ্ন। মুমিনুলকে টেস্ট দলের নেতৃত্বে রাখা এবং একাদশে রাখা নিয়েও উঠছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কি ভাবছে? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চান তিনি।

পরিসংখ্যান বলছে, গত বছরের নভেম্বর থেকে টেস্টে ১৫ ইনিংস ব্যাটিং করে মাত্র ১৭৬ রান তুলেছেন মুমিনুল, গড় ১২.৫৭। এই ১৫ ইনিংসের মধ্যে ১২টিতেই এক অঙ্কের কোট পেরুতে পারেননি। সর্বশেষ সাত ইনিংস যথাক্রমে- ০, ২, ৬, ৫, ২, ৯, ০।

ব্যাট হাতে চরম ব্যর্থ মুমিনুলের অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে, দলও সুবিধা করতে পারছে না। দক্ষিণ আফ্রিকা থেকে বাজে হারের পর ঘরের মাঠে শ্রীলংকা সিরিজকে নিয়ে বড় প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু প্রত্যাশার ছিটেফোটাও পূরণ করতে পারেনি মুমিনুলের দল।

চট্টগ্রাম টেস্টে ড্র করার পর ঢাকায় হারতে হলো ১০ উইকেটের বড় ব্যবধানে। দুই ইনিংসের শুরুতেই ব্যাটিং ধসের মুখে পরতে হয়েছে বাংলাদেশকে।

শনিবার (২৭ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ উইকেটে হারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজমুল হাসান পাপন। স্বাভাবিকভাবেই উঠল মুমিনুল প্রসঙ্গ। টেস্ট অধিনায়ক হিসেবে বিকল্প ভাবা হবে কিনা তেমন প্রশ্ন উঠল।

পাপনের উত্তর, ‘একটা অধিনায়ক যখন রান করতে পারে না ওর উপর চাপটা কিন্তু আরও অনেক বেশি। আমার ধারণা মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছে। আজ আমার সাথে সংক্ষিপ্ত আলাপ হয়েছে, আমি ওকে বলেছি কাল অথবা পরশু ওর সাথে বসব। একটু খোলেমেলা কথা বলে দেখি ওর মাথায় কি আছে, ও কি চিন্তা করছে।’

আপাতত টেস্ট অধিনায়ক হিসেবে বিকল্প কাউকে ভাবা হচ্ছে না তেমনটিও জানিয়ে রাখলেন পাপন, ‘‘সো ফার মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...