| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টেস্ট ম্যাচ হারার মুল কারণ খুজে পেলেন দলপতি মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৭ ১৮:৪৭:০৭
টেস্ট ম্যাচ হারার মুল কারণ খুজে পেলেন দলপতি মুমিনুল

দলের জন্য ব্যাট হাতে ভাল কিছু করতে না পারলেও খারাপ কিছু আবার করেনি। তবে বল হাতে দুর্দান্ত কারিশিমা দেখিয়েছে। ঢাকা টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। দুই বারই ইনিংস গড়ার দায়িত্ব পড়ে মুশফিক ও লিটনের কাঁধে। প্রথম ইনিংসে দুইজনই সেঞ্চুরি হাঁকিয়ে নিজেদের ভূমিকাতে একশতে পান একশ। তবে দ্বিতীয় ইনিংসে লিটন অর্ধশতক হাঁকালেও মুশফিক ২৩ রান করে বিদায় নেন।

ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল বলেন, “এটা হতাশাজনক। অবশ্যই আমাদের কাজ করতে হবে টপ অর্ডার নিয়ে, বিশেষ করে ১, ২, ৩, ৪। তবে হ্যাঁ, আমাদের কিছু ভালো ইনিংসও এসেছে। মুশফিক ১৭৫ রান করেছে আর দুই ইনিংসেই লিটন খুব ভালো খেলেছে। সাকিব পাঁচ উইকেট শিকার করেছে। লিটন ও মুশফিক যেভাবে খেলেছে লড়াই করেছে, ওদের জন্য আমার খারাপই লাগছে।”

শ্রীলঙ্কা যে বাংলাদেশকে চাপে রেখেছিল তা অকপটেই স্বীকার করেন বাংলাদেশ অধিনায়ক, “হ্যাঁ, তারা নতুন বলে আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। আমরা এই চাপ সামলাতে পারিনি। পরবর্তী ম্যাচে আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে।”

নিজেদের মানসিক দৃঢ়তার অভাবের কথাও স্বীকার করেন মুমিনুল, “টেস্ট ক্রিকেট মানসিকতা পরীক্ষারও অংশ। দুই দিন ফিল্ডিং করার পর ব্যাট করতে নেমে আপনি যদি মানসিকভাবে দৃঢ় না হন, তাহলে ম্যাচে ফিরে আসা খুবই কঠিন হবে।”

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে টেস্ট হারের পর এবার বাংলাদেশের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ সফর। আসন্ন সফর নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, “আমাদের বোলিং বিভাগ নিয়েও কাজ করতে হবে, বিশেষ করে পেস বোলিং এবং শিখতে হবে এইসব পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...