| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এক আসরে ২৫ উইকেট নিয়ে নজির গড়লেন এই বোলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ১৩:১৮:০১
এক আসরে ২৫ উইকেট নিয়ে নজির গড়লেন এই বোলার

আইপিএলের ১৫ তম আসর শুরুর আগেই বসেছিল মেগা নিলামের আসর। তাতেই শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছিল আসরের অন্যতম দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতীয় সিনিয়র দলের স্পিনার যুজবেন্দ্র চাহালকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে হাসারাঙ্গাকে দলে নিয়ে 'জুয়া' খেলেছিল টিম ম্যানেজমেন্ট। তাদের সেই ভরসার প্রতি পূর্ণ মর্যাদা দিলেন এই শ্রীলঙ্কান স্পিনার। আইপিএলের এক মরশুমে ২৫টি বা তার বেশি উইকেট নেওয়া স্পিনারদের তালিকায় ঢুকে পড়লেন তিনি।

কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার যে এলিমিনেটর ম্যাচ শুরু হয়েছিল, সেই ম্যাচেই এই নজির স্পর্শ করেছেন তরুণ প্রতিভাবান এই শ্রীলঙ্কান স্পিনার। কাকাতলীয়ভাবে যার জায়গায় তিনি আরসিবি দলে এসেছিলেন সেই যুজবেন্দ্র চাহাল ও চলতি মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে ২৫টির বেশি উইকেট ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। এই তালিকায় সবার প্রথম জায়গা করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার ইমরান তাহির। তিনি ২০১৯ সালে প্রথম স্পিনার হিসেবে এই নজির গড়েছিলেন।

যা এ দিন ইডেনে স্পর্শ করলেন হাসারাঙ্গা। এদিন ম্যাচে চার ওভার বল করে হাসারাঙ্গা দিয়েছেন ৪২ রান। নিয়েছেন একটি মাত্র উইকেট। ২৬ বলে ৪৫ রান করে তার বলেই আউট হন ব্যাটার দীপক হুডা। হাসারাঙ্গার বলে দীপক হুডা বোল্ড হওয়ার সাথে সাথেই এলিট লিস্টে ঢুকে পড়েন শ্রীলঙ্কার স্পিনার। এদিনের এলিমিনেটরেও ১৪ রানে জিতেছে আরসিবি। তারা কোয়ালিফায়ার-২'তে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস দলের। যেখানে চাহাল এবং হাসারাঙ্গার বোলিং একসাথে দেখার সুযোগ পাবেন সমর্থকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...