| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

লক্ষাধিক টাকা জরিমানা সহ বড় শাস্তি পেলেন তাইজুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ১৩:০৩:৫৯
লক্ষাধিক টাকা জরিমানা সহ বড় শাস্তি পেলেন তাইজুল

এই বাঁহাতি স্পিনার তাইজুলকে চলতি ম্যাচের ম্যাচ ফি থেকে ২৫% জরিমানা করা হয়েছে। অর্থাৎ বাঁহাতি এই স্পিনারকে বাংলাদেশ টাকা দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি তাইজুলের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে তাইজুলের এটিই প্রথম ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি তৃতীয়দিনে শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারের। জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভা। সেই ওভারের চতুর্থ বলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন ম্যাথিউজ। তাইজুল ফলো থ্রু-তে বল ধরেই থ্রো করে বসেন। যা আঘাত করে ম্যাথিউজের ডান হাতে।

তখন নিজের পপিং ক্রিজের মধ্যেই ছিলেন ম্যাথিউজ এবং রান নেওয়ার কোনো চেষ্টা ছিল না তার। তাই এটি আইসিসির নীতিমালার ২.৯ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। যেখানে কারণ ছাড়াই খেলোয়াড় বা অন্য কারও দিকে বল ছোড়া নিয়ে আলোচনা করা হয়েছে।

মাঠের দুই আম্পায়ার শরফৌদৌল্লা ইবনে সৈকত ও জোয়েল উইলসনের রিপোর্টের ওপর ভিত্তি করে তাইজুলকে ডিমেরিট পয়েন্ট ও জরিমানার শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তাইজুল নিজের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...