| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তালিকার দুই নম্বরকে হারিয়ে আইপিএলের ফাইনালের পথে কোহলির ব্যাঙ্গালুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ১০:৩৪:১৩
তালিকার দুই নম্বরকে হারিয়ে আইপিএলের ফাইনালের পথে কোহলির ব্যাঙ্গালুরু

২০৭ রানও অনেক সময় যথেষ্ট নাও হতে পারে। তবে, শেষ মুহূর্তে স্লগ ওভারে এসে বুদ্ধিদীপ্ত বোলিং লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাঙ্গালুরুকে ১৪ রানের অসাধারণ এক জয় এনে দিয়েছে।

আইপিএলে এবারই নিজেদের প্রথম আসর লখনৌ সুপার জায়ান্টসের। আরেক অভিষিক্ত দল গুজরাট টাইটান্স তো এরই মধ্যে ফাইনালে উঠে বসে আছে। লখনৌও ছিল ফাইনালে ওঠার লড়াইয়ে। কিন্তু একদিকে রজত পাতিদারের অসাধারণ সেঞ্চুরি আর হ্যাজলউড আর হার্শাল প্যাটেলদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কাছে হারতে হলো লখনৌকে।

এই হারের ফলে বিদায় নিতে হলো লখনৌকে। আর জিতে কোয়ালিফায়ার-২ এ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ওই ম্যাচের বিজয়ী দলই খেলবে ফাইনালে।

২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানে থেমে যেতে হয়েছে লখনৌকে। শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারানোরটা তাদের জন্য অনেক বড় ক্ষতিকর হিসেবে দাঁড়িয়েছে। ডি ককের উড়ন্ত সূচনা লখনৌকে অনেক ম্যাচেই জয় এনে দিয়েছে। কিন্তু এই ম্যাচে ৫বলে ৬ রান করে আউট হয়ে যান তিনি।

এরপর মনন ভোরাকে নিয়ে ইনিংস ধরেন অধিনায়ক লোকেশ রাহুল। ১১ বলে ১৯ রান করে আউট হন মনন ভোরা। দিপক হুদাকে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন লোকেশ রাহুল। ২৬ বলে ৪৫ রান করে আউট হন হুদা। ১টি বাউন্ডারি আর ৪টি ছক্কার মার মারেন তিনি।

১২ বলে যখন ৩৩ রান লাগবে তখন বোলিংয়ে আসেন জস হ্যাজলউড। তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে স্কুপ করতে গিয়ে স্কয়ার লেগে শাহবাজ আহমেদের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ৫৮ বলে খেলা ৭৯ রানের ইনিংসটি আর কোনো কাজেই আসলো না। এভিন লুইস বিধ্বংসী ব্যাটার হওয়া সত্বেও ব্যাটেই যেন বল লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৩ রানেই থামতে হলো লখনৌকে। জস হ্যাজেলউড নেন ৩ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...