| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তামিম-সাকিব-মুশফিকের বিকল্প নিয়ে মুখ খুললেন সভাপতি পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ১৯:০১:২৪
তামিম-সাকিব-মুশফিকের বিকল্প নিয়ে মুখ খুললেন সভাপতি পাপন

মুশফিককে অবসরের ইঙ্গিত দিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন, কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশ হচ্ছিল। এরমধ্যে মুশফিক শতক হাঁকালে, এই ক্রিকেটারের স্ত্রীর একটি স্ট্যাটাসকে ঘিরে বিতর্কের সূত্রপাত। যেখানে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্ন তোলেন, ‘মুশফিকের রিপ্লেসমেন্ট আছে তো?’

তার উত্তরে এবার মুখ খুলেছেন বিসিবি বস নাজমুল হাসান। বেসরকারি টিভি চ্যানেল যমুনাতে দেয়া এক সাক্ষাৎকারে নাজমুল হাসান জানিয়েছেন, মুশফিক থেকে শুরু করে সকল সিনিয়র ক্রিকেটারেরই রিপ্লেসমেন্ট আছে। কেবল সাকিবের কোনো বিকল্প নেই। এমনকি বোর্ড সভাপতি হিসেবে তারও রিপ্লেসমেন্ট আছে বলে জানিয়েছেন পাপন।

চট্টগ্রাম টেস্টে মুশফিকের শতকের পর এই ক্রিকেটারের স্ত্রী ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’

এসবের উত্তরে নাজমুল হাসান বলেন, ‘আসলে এগুলো কেনো বলা হচ্ছে আমি জানি না। সেদিন দেখলাম, অনেকে শিরোনাম করেছি, আমি নাকি মুশফিককে একটা বার্তা দিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি মুশফিকের নামই বলিনি। সিনিয়র খেলোয়াড়দের কথা বলেছি।

আপনারা (সাংবাদিকরা) মুশফিক সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম, সিনিয়র প্লেয়াররা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিক। আমরা চাই, ওরা নেক; আমরা না। এখানে মুশফিক আসলো কোত্থেকে!’

পাপন এরপর আরও যোগ করেন, ‘এখন পর্যন্ত যেসকল খেলোয়াড় রয়েছে, তাদের সবার বিকল্প রয়েছে। এমনকি বিসিবি সভাপতি হওয়ার জন্য আমারও বিকল্প হিসেবে অনেক লোক আছে। শুধু সাকিবের রিপ্লেসমেন্ট নেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...