| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গুজরাতের বিরুদ্ধে নামার আগে রশিদকে কোহলী উপহার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ১৯:২৫:৪০
গুজরাতের বিরুদ্ধে নামার আগে রশিদকে কোহলী উপহার

তবে তার আগে ফুরফুরে মেজাজে বেঙ্গালুরু শিবির। অনুশীলনে গুজরাতের বোলার রশিদ খানকে নিজের একটি ব্যাট উপহার দিলেন কোহলী। উপহার পেয়ে অভিভূত আফগানিস্তানের স্পিনার।

রশিদ নিজের ইনস্টাগ্রামে কোহলীর সঙ্গে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দু’জনে। তাঁদের হাতে ব্যাট। রশিদের হাতের ব্যাটের প্রস্তুতকারক সংস্থার নাম দেখে বোঝা যাচ্ছিল সেটি কোহলীরই ব্যাট।

ভিডিয়োর ক্যাপশনে রশিদ লেখেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়া সব সময় খুব আনন্দের। উপহারের জন্য ধন্যবাদ।’

ইতিমধ্যেই আইপিএলের প্লে-অফে উঠে গিয়েছে গুজরাত। লিগ তালিকার শীর্ষেই শেষ করবে তারা। অন্য দিকে কোহলীরা এখনও প্লে-অফে ওঠেনি। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট তাঁদের। শেষ ম্যাচে জিততেই হবে বেঙ্গালুরুকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে দিল্লি যেন তাদের শেষ ম্যাচ হারে। কারণ দিল্লির রানরেট (+০.২৫৫) বেঙ্গালুরুর (-০.৩২৩) থেকে অনেকটাই ভাল। তাই দু’দল জিতলে বেঙ্গালুরুর আর প্লে-অফে ওঠা হবে না। কিন্তু সেই ম্যাচে নামার আগেও ফুরফুরে মেজাজে পাওয়া গেল কোহলীকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...