| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৫০০০ রানের মাইলফলকে পৌঁছে নিন্দুকদের নিয়ে যা বললেন মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৮ ১৯:৩৩:২৫
৫০০০ রানের মাইলফলকে পৌঁছে নিন্দুকদের নিয়ে যা বললেন মুশফিক

আজকে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে ঢোকার আগে, ২০১৩ সালে তিনিই বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়েছিলেন। অথচ ওই ম্যাচেই প্রথমবার সুযোগ ছিল মোহাম্মদ আশরাফুলের সামনে ডাবল সেঞ্চুরি করার। এই ম্যাচে মুশফিকের আহে পাঁচ হাজার করতে পারতেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত মুশফিকই করেছেন এই দুই রেকর্ড।

এর পেছনে ভাগ্যের চেয়ে নিজের পরিশ্রম ও আল্লাহ্‌র রহমতকেই স্মরণ করলেন বেশি মুশফিক। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কোরআনের আয়াত উচ্চারণ করেই আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি নিজের পরিশ্রমের কথাটিও জানাতে ভোলেননি আজকের ম্যান অব দ্য মোমেন্ট মুশফিক।

তার ভাষ্য, 'না, ভাগ্যবান মনে হয় না... (কপালে হাত রেখে) এই যে কপালটা দেখছেন... হাসবুনাল্লাহু ওয়া নে'মাল ওয়াকিল; নে'মাল মাওলা ওয়া নে'মান নাসির (যার অর্থঃ আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।)'

আল্লাহর কাছ থেকে পরিশ্রমের ফল পাওয়ার কথা জানিয়ে মুশফিক আরও যোগ করেন, 'আমি যখন অনুশীলনের জন্য সকালে উঠি, তখন আপনাদের অনেকেই ঘুমিয়ে থাকেন। তো আল্লাহ্‌র রহমত তো আছে। আল্লাহ্‌ কিছুটা হলেও দেখেন।'

এ সময় তামিমের সঙ্গে পাঁচ হাজার রানের প্রতিযোগিতার বিষয়ে তিনি বলেন, 'আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আপনি নিজে করে যতটা মজা পাবেন, সেটা যদি আপনার সতীর্থ বা বন্ধু বা ভাই করে তাহলে আনন্দটা অন্যরকম। আমার কাছে এমনই মনে হয়।'

মুশফিক আরও বলেন, 'আমি প্রথম ডাবল সেঞ্চুরি করার পর তামিমই আমার রেকর্ড ভেঙেছিল। আমি খুবই খুশি হয়েছিলাম। এটাই স্বাভাবিক। কারণ রেকর্ড হয়ই ভাঙার জন্য। তো ও সেটা খুবই তাড়াতাড়ি ভেঙেছে। আবার ও আমাকে বলেছিল, তুই-ই আমাকে ছাড়িয়ে যাবি। এটি খুবই স্বাস্থ্যকর প্রতিযোগিতা, যেভাবে আমরা সতীর্থরা একে অপরকে সাপোর্ট করি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...