| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ।’- বিসিবিকে মুশফিকের স্ত্রী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৮ ১৮:০১:১৭
‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ।’- বিসিবিকে মুশফিকের স্ত্রী

তার রিপ্লেসমেন্ট নিয়ে না না সময় কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু হবার কদিন আগে বোর্ড কর্তাদের সঙ্গে মিটিং শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, 'সিনিয়র ক্রিকেটারদের উচিৎ নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা। বিশেষ করে মুশফিক এখনো খেলছে। কিন্তু ওর চিন্তা ভাবনা জানা যাবে। ও কী ভাবছে, আমরা জানতে পারবো।'

বোর্ড কর্তাদের এমন ভাবনার পর চট্টগ্রাম টেস্টে নেমেই পাঁচ হাজার রান পূর্ণের পাশাপাশি খেলেছেন ১০৫ রানের ইনিংস। মুশফিকের এমন একটা দিন শেষে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস মণ্ডি সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

মুশফিকের রিপ্লেসমেন্ট ইস্যু টেনে স্ত্রী মণ্ডা লিখেছেন, ‘তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’

মুশফিক কীভাবে বিদায় নেবেন এমন ইস্যুতেও কথা বলা হয় বোর্ড মিটিংয়ে। এই ইস্যু টেনে মণ্ডা লিখেছেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ।’

এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে মুশফিককে বাদ দেয়া হয় টি-টোয়েন্টি ফরম্যাট থেকে। যদিও চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে আবারও টি-টোয়েন্টি দলে ফেরানো হয় তাকে।

দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ফরম্যাট থেকে অবসর নেয়ার ধরণেও বেশ সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...