| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ক্যারিবীয় সিরিজে বাংলাদেশ দলে কপাল খুলেতে যাচ্ছে যে সব ক্রিকেটারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৭ ২২:৫১:৪৬
ক্যারিবীয় সিরিজে বাংলাদেশ দলে কপাল খুলেতে যাচ্ছে যে সব ক্রিকেটারের

রান করতে করতে ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসেই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

সেই বিজয়কে জাতীয় দলে দেখতে চাইছেন অনেকেই। তাদের অপেক্ষার প্রহর ফুরাতে পারে আর কিছু দিনের মধ্যেই। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করা হবে।

ক্যারিবীয় সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকছে বিজয়ের নাম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘বিজয় ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে থাকবে আশা করি। এটা যদিও নির্বাচকদের ব্যাপার।

তারপরও আমার মনে হয় তারা বিজয়কে বিবেচনা করছেন। নিশ্চিতভাবেই বিজয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকছে।’

এদিকে চোটে পড়া তাসকিন আহমেদ অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও। এমনকি সীমিত ওভারের সিরিজে খেলা নিয়েও খানিক শঙ্কা আছে।

তাসকিন খেলতে না পারলে তার জায়গায় দেখা যেতে পারে নতুন ও তরুণ কাউকে, জানালেন ক্রিকেট অপারেশন্সের প্রধান কর্তা, ‘কয়েকজন ফাস্ট বোলার আছে।

একটু আগে কোচ, নির্বাচকরা মিলে মিটিংয়ে বসেছিলাম। তাসকিন না থাকলে কারা থাকতে পারে তাদের নিয়া আলাপ-আলোচনা হয়েছে। নির্বাচকরা সময়মত ওয়েস্ট ইন্ডিজ সফরের দল দিয়ে দেবেন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...