| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভাষা নিয়ে সাকিব তামিমদের টেনে সাংবাদিকদের সাথে যে মজা করলেন ম্যাথিউজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৬ ২১:৩৫:২৮
ভাষা নিয়ে সাকিব তামিমদের টেনে সাংবাদিকদের সাথে যে মজা করলেন ম্যাথিউজ

অবশ্য তা বলবেনই না কেন! সেই বয়সভিত্তিক পর্যায় থেকেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের সঙ্গে ম্যাথিউজের পরিচয়। ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে লঙ্কানদের অধিনায়ক ছিলেন ম্যাথিউজ আর মুশফিক ছিলেন বাংলাদেশ দলের নেতৃত্বে।

ম্যাথিউজ ছাড়াও চলতি চট্টগ্রাম টেস্টের শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিমুথ করুনারাত্নেও ছিলেন ১৬ বছর আগের সেই যুব বিশ্বকাপে। সেই বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত প্রায় ১৬ বছর ধরে সখ্যতা মুশফিক, সাকিব, ম্যাথিউজ, করুনারত্নেদের। যার ছাপ দেখা গেছে চলতি টেস্টেও।

করুনারাত্নে বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। নাইম হাসানের বলে আউট হওয়ার আগে করেছেন মাত্র ৯ রান। তবে বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে ১৯৯ রানে আউট হওয়ার আগে ৫৭৮ মিনিটে ৩৯৭ বল খেলেছেন ম্যাথিউজ। শেষ পর্যন্ত নাইমের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে থেমেছেন তিনি।

দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাথিউজকে জিজ্ঞেস করা হয়, মাঠে প্রায়ই কথা বলতে দেখা গেছে আপনাদের। তখন কথাবার্তা আসলে কোন ভাষায় হয়েছে? উত্তরে মজা করতে ছাড়েননি ম্যাথিউজ। তিনি বললেন, বাংলাদেশের খেলোয়াড়রা কথা বলেছে সিংহলিজ ভাষায় আর তিনি বলেছেন বাংলায়!

ম্যাথিউজের ভাষ্য, ‘আমি তাদের অনেককে অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে চিনি। আমরা অনেক পথ পেরিয়ে এসেছি। আমি তাদের সঙ্গে বাংলায় কথা বলছি এবং তারা আমাকে সিংহলিজে উত্তর দিয়েছে (হাসি)।’ তার এ উত্তরের সঙ্গে সঙ্গে হাসির রোল উঠে যায় সংবাদ সম্মেলন কক্ষে।

উল্লেখ্য, ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে লঙ্কানদের ৯৮ রানে হারিয়ে পঞ্চম হয় বাংলাদেশ। ব্যাট হাতে ৬৭ রানের পাশাপাশি ১ উইকেট নিয়েছিলেন সাকিব। মুশফিক করেন ৭ রান, করুনারাত্নে থামেন ১৭ রানে। ম্যাচটিতে ছিলেন না ম্যাথিউজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...