| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবাক এক কান্ডঃ রিভিউকাণ্ডে বাংলাদেশকে সাহায্য করলো ম্যাথিউজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৬ ২০:৫৯:২০
অবাক এক কান্ডঃ রিভিউকাণ্ডে বাংলাদেশকে সাহায্য করলো ম্যাথিউজ

ব্যতিক্রম ঘটেনি চলতি চট্টগ্রাম টেস্টেও। শ্রীলঙ্কার হয়ে বড় সেঞ্চুরি করা অ্যাঞ্জেলো ম্যাথিউজ আউট হতে পারতেন ১১৯ রানে। ইনিংসের ৯৪তম ওভারে খালেদ আহমেদের বলে কট বিহাইন্ড ছিলেন তিনি। কিন্তু মাঠে থাকা কেউই সেটি বুঝতে পারেননি, করেননি কোনো আবেদন।

পরে টিভি রিপ্লে দেখানো হলে নিশ্চিত হওয়া যায় যে, ম্যাথিউজের ব্যাটের কানায় লেগেই বল গিয়েছিল লিটন দাসের গ্লাভসে। স্বাভাবিকভাবেই দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় এ বিষয়ে। দলের পক্ষে আসা নাইম হাসান যুক্তি দিয়ে করেছেন আত্মপক্ষ সমর্থন।

তিনি বলেছেন, ‘আসলে ওটার শব্দই পাইনি আমরা। ব্যাটে লেগেছে কি না নিশ্চিত ছিলাম না। বাইরে থেকে মনে হয় অনেক সহজ রিভিউ নেওয়া। কিন্তু যারা মাঝখানে থাকে তাদের জন্য কঠিন। কারণ একটা বল যেতে বেশি সময় লাগে না। মিলি সেকেন্ডের ভেতরে বল চলে যায়।’

অবশ্য ম্যাথিউজের আজকের এই রিভিউটির ক্ষেত্রে বাংলাদেশের ফিল্ডারদের দায় খুব একটা নেই। কেননা ব্যাটার ম্যাথিউজ নিজেও বুঝতে পারেননি এটি আদৌ তার ব্যাটে লেগেছিল কি না। রিয়েল টাইমেও বোঝার উপায় ছিল না। স্লো-মোশন রিপ্লেতেই কেবল ধরা পড়ে এটি।

শ্রীলঙ্কার পক্ষে সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যাথিউজ নিউজেই। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সত্যি কথা বললে সে সময় আমি নিশ্চিত ছিলাম না। আমিও অবাক হয়েছিলাম, একদমই শুনতে পাইনি। তাই আমি উল্টো লিটনকে জিজ্ঞেস করেছিলাম যে সে কিছু শুনেছে কি না।’

তিনি আরও যোগ করেন, ‘তবে স্বাভাবিকভাবেই আমি যেটা শুনিনি, সেটা লিটন কিভাবে শুনবে? এসব জিনিস হয় ক্রিকেটে।’

খালেদের সেই ডেলিভারিতে আওয়াজ না পেলেও প্রথম দিন বরং নট আউট থাকা ডেলিভারিতে শব্দ পেয়েছিলেন ম্যাথিউজ। তাইজুল ইসলামের বলে ব্যক্তিগত ৩৮ রানের মাথায় তাকে কট বিহাইন্ড আউট দিয়েছিলেন আম্পায়ার।

তখন ম্যাথিউজ বুঝতেই পারেননি আউট নন তিনি। বেশ কিছুক্ষণ সময় ভেবে সতীর্থ ব্যাটারের সঙ্গে পরামর্শ করে তবেই নেন রিভিউয়ের সিদ্ধান্ত। রিপ্লে’তে দেখা যায় আসলে ব্যাটে লাগেনি সেটি। ফলে বদলে যায় সিদ্ধান্ত, বেঁচে যান ম্যাথিউজ।

এ বিষয়ে ১৯৯ রানে আউট হওয়া এ ব্যাটার বলেছেন, ‘আমি ভেবেছিলাম বাঁ-হাতি স্পিনার তাইজুলের বলে যেটি মিস করলাম, সেটি হয়তো ব্যাটে লেগেছিল। কিন্তু আসলে তা লাগেনি। তো এমন মুহূর্ত আসে যেখানে ব্যাটার হিসেবে আপনিও নিশ্চিত হতে পারেন না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...