| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০-৫০০ রানের লক্ষ্য বাতকরছে কুশল মেন্ডিসরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৫ ২০:১৩:৩৮
৪০০-৫০০ রানের লক্ষ্য বাতকরছে কুশল মেন্ডিসরা

প্রথম দিনের খেলা শেষে লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ থেকে ৫০০ রান করতে চান তারা। এদিকে প্রথম দিনে শতক হাঁকানো ম্যাথুস নিজের স্কোর যাতে আরও বড় করতে পারেন, এমনটাই চাওয়া কুশলের। তিনি চাইছেন, সতীর্থ ম্যাথুস যেন দেড়শ-দুইশ রানের মাইলফলক স্পর্শ করতে পারেন।

সংবাদ সম্মেলনে এসে কুশল বলেন, ‘প্রথম দিন শেষে ২৫০ (২৫৮ রান) এর মতো সংগ্রহ করেছি আমরা। আমাদের লক্ষ্য এখন ৪০০-৫০০ রানের দিকে।

আমাদের ওপেনাররা ভালো শুরু করেছিল। কিন্তু এক পর্যায়ে আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলি। এরপর আমি এবং ম্যাথুস দেখেশুনে খেলতে থাকি।

এটা টার্ন উইকেট নয়, এই উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো। আমাদের ব্যাটসম্যানরাও আজ ভালো ব্যাটিং করেছে।

আমি মনে করি, এই উইকেটে ৪০০ বা ৫০০ রানের বেশি স্কোর ভালো হবে।’

এরপর ১১৪ রানে অপরাজিত থাকা ম্যাথুসকে নিয়ে কুশল আরও যোগ করেন, ‘সে দারুণ খেলেছে। সে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। আজ ডমিনেট করে খেলেছে। আমি আশা করছি, আগামীকাল সে ১৫০-২০০ রান করতে পারবে।’

চট্টগ্রামে এদিন টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতিতে ৬৬ রানে দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এরপর কুশলের ৫৪ রানে ভর করে বিপর্যয় কাটায় দলটি। পরবর্তীতে কুশল ও ধনাঞ্জয়া ফিরলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ম্যাথুস ও চান্ডিমাল।

ম্যাথুস দিনশেষে ১১৪ রানে অপরাজিত আছেন। তিনি বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সেঞ্চুরি দেখেছেন। দ্বিতীয় দিন সকালে ম্যাথুসের সঙ্গে ৩৪ রান নিয়ে মাঠে নামবেন চান্ডিমাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...