| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কঠিন সমীকরনের সামনেও প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল কলকাতা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৫ ১৬:০৭:৩৬
কঠিন সমীকরনের সামনেও প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল কলকাতা

শনিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আয়ার। পুনের মাঠে একাধিক বার আগে ব্যাট করে ম্যাচ জিতেছে দলগুলো। ওই হিসেবের ওপরেই ভরসা রেখেছিলেন তিনি। তবে শুরুটা ভালো হয়নি কলকাতার। ওপেনার বেঙ্কটেশ আয়ার ফিরে যান মাত্র ৭ রান করে। অন্য ওপেনার অজিঙ্ক রাহানে ২৪ বলে ২৮ রান করেন। তবে এক ওভারে রাহানে এবং নীতীশ রানাকে ফিরিয়ে দিয়ে কলকাতাকে চাপে ফেলে দিয়েছিলেন উমরান মালিক। তার বলেই আউট হয়ে ফেরেন শ্রেয়স। মাত্র ১৫ রান করেন তিনি। রিঙ্কু সিংহ করেন ৫ রান।

ওই জায়গা থেকে কলকাতাকে লড়াই করার মতো রানে পৌঁছে দেন স্যাম বিলিংস এবং আন্দ্রে রাসেল। ৩৪ রান করে বিলিংস ফিরলেও, ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থাকেন রাসেল। শেষ ওভারে পর পর তিনটি ছয় মেরে কলকাতার স্কোর ১৭৭ রানে পৌঁছে দেন তিনি। ৪৯ রানে অপরাজিত থাকেন রাসেল।

বল হাতে হায়দরাবাদকে প্রথম ধাক্কাটা দেন সেই রাসেল। কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন তিনি। মাত্র ৯ রান করেন কিউই অধিনায়ক। ৯ রান করে আউট হয়ে যান রাহুল ত্রিপাঠীও। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। কলকাতার হয়ে একটি করে উইকেট নিয়েছেন উমেশ, নারাইন এবং বরুণ। দু’টি উইকেট নেন সাউদি। রাসেল নেন তিনটি উইকেট।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় কলকাতা ওঠে এলো ষষ্ঠ স্থানে। ১৩ ম্যাচে কলকাতার সংগ্রহ ১২ পয়েন্ট। নেট রানরেট ০.১৬০। শেষ ম্যাচ কলকাতা খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। লোকেশ রাহুলের দলকে হারাতে পারলেই প্লে-অফে যাওয়ার আশা বেঁচে থাকবে কলকাতার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...