| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২০ তম ওভারে রাসেলের ৩ ছক্কায় কলকাতার চ্যালেঞ্জিং টার্গেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ২২:১২:৩৬
২০ তম ওভারে রাসেলের ৩ ছক্কায় কলকাতার চ্যালেঞ্জিং টার্গেট

সুন্দরও তার বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেন না। প্রথম দুই বলে মাত্র দুই রান দিলেও তৃতীয় বলটিতেই হজম করলেন ছক্কা। তার পরের বলে সুযোগ থাকার পরও রান নিলেন না রাসেল, স্ট্রাইকে থাকার জন্য।

সিদ্ধান্তটা কাজেও দিলো। পঞ্চম বলটি ইয়র্কার করতে গিয়ে সুন্দর দিলেন লো ফুলটস, স্লগ সুইপে মিডউইকেটের ওপর দিয়ে বল সীমানার বাইরে আছড়ে ফেললেন রাসেল। পরের বলটি আবারও ফুলটস, এবারও একই পরিণতি মিডউইকেটে।

শেষ ওভারে এই তিন ছক্কা হাঁকিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতাকে ৬ উইকেটে ১৭৭ রানের বড় পুঁজি এনে দিলেন রাসেল। ২৮ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়শনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙ্কটেশ আয়ারকে (৭) হারায় কলকাতা। তবে আজিঙ্কা রাহানে আর নিতিশ রানার ৩৩ বলে ৪৮ রানের জুটিতে পাওয়ার প্লে’টা দারুণ কাটে দলটির, ৬ ওভারে তোলে ১ উইকেটে ৫৫।

অষ্টম ওভারে বল হাতে নিয়ে জোড়া উইকেট তুলে নেন উমরান মালিক। নিতিশ ১৬ বলে ২৬ আর রাহানে ২৪ বলে ২৮ করে তার শিকার হলে ফের চাপে পড়ে কলকাতা।

এরপর শ্রেয়াস আয়ার (৯ বলে ১৫) আর রিংকু সিংও (৬ বলে ৫) অল্প রানে আউট হয়ে যান। ৯৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে কলকাতা।

সেখান থেকে দলকে টেনে তোলেন আন্দ্রে রাসেল আর স্যাম বিলিংস। ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৬৩ রান যোগ করেন তারা। ২৯ বলে ৩৪ করে বিলিংস ফিরলে ভাঙে এই জুটি।

তবে রাসেল এক প্রান্ত ধরে তাণ্ডব চালিয়েছেন শেষ পর্যন্ত। তার আক্ষেপ থাকতে পারে একটাই, অপরাজিত থেকেও মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরিটা পেলেন না!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...