| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে মুখ খুললেন দলপতি মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ১৫:২১:৪৬
চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে মুখ খুললেন দলপতি মুমিনুল

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দলের সাথে যোগ দেওয়ার আগে নিয়মমাফিক করোনা পরীক্ষা করা হয় সাকিবের। সেখানে তিনি করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হন। এতে আইসোলেশনে চলে যেতে হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তখন জানানো হয়, সাকিব প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। তবে ১৩ মে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আইসোলেশন থেকে বের হন সাকিব। স্বভাবতই যুক্ত হন প্রথম টেস্টের পরিকল্পনায়।

যদিও কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, ফিট না হলে একাদশে রাখা হবে না সাকিবকে। ম্যাচের এক দিন আগে শনিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল জানালেন, সাকিব ফিট আছেন এবং চট্টগ্রাম টেস্টে খেলবেন।

মুমিনুল বলেন, ‘দেখে তো মনে হল ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ্‌। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ তো বলেই দিয়েছেন ফিট হলে খেলবেন। দেখে মনে হল উনি ফিট।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট পেতে চট্টগ্রাম টেস্টে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না দল। সাকিবের ফিট থাকা তাই দেশের ক্রিকেটের জন্য অনেক স্বস্তির সংবাদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...