| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনায় পরে মুস্তাফিজদের দিল্লি দলে নতুন রোগের আক্রমন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ১৪:১৪:৩৬
করোনায় পরে মুস্তাফিজদের দিল্লি দলে নতুন রোগের আক্রমন

পন্থ বলেন, “আমরা পৃথ্বীর অভাব অনুভব করছি, কিন্তু কিছু করার নেই আমাদের। চিকিৎসকরা আমাকে জানিয়েছেন ওর টাইফয়েড বা ওই জাতীয় কোনও রোগ হয়েছে।”

দুর্দান্ত ব্যাটিং ঝড়ে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে দিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। কিন্তু এই ম্যাচেও খেলতে পারেননি পৃথ্বী শ। কিছু দিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দিয়েছিলেন ভারতীয় ওপেনার। সেই সময় জানিয়েছিলেন তাঁর জ্বর রয়েছে। সেই সময় দিল্লি দলের এক নেট বোলার করোনা আক্রান্ত ছিলেন।

তবে পৃথ্বী করোনা আক্রান্ত নন। রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে জিজ্ঞেস করা হয় পৃথ্বীর শারীরিক অবস্থার বিষয়ে। পন্থ বলেন, “আমরা পৃথ্বীর অভাব অনুভব করছি, কিন্তু কিছু করার নেই আমাদের। চিকিৎসকরা আমাকে জানিয়েছেন ওর টাইফয়েড বা ওই জাতীয় কোনও রোগ হয়েছে।”

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১ মে শেষ বার খেলতে দেখা গিয়েছিল পৃথ্বীকে। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ন’টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৫৯ রান। ২৮.৭৮ গড় রয়েছে তাঁর। অর্ধশতরান করেছেন দু’টি। তিনি না থাকলেও দিল্লির অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ম্যাচও জেতাচ্ছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...