"সে বিশ্বমানের, থাকলে অনেক কিছু শিখতে পারতাম"
অথচ আর দুই ফরম্যাটের মতো টেস্টেও মোস্তাফিজ দারুণ উজ্জ্বল। ১৪ টেস্টে নামের পাশে ৩০ উইকেট। কিন্তু তিনি যেহেতু খেলতে চান না, তাই টেস্ট ক্যারিয়ারটা আর বড় হবে কি না, সেই সংশয় রয়েই গেছে।
এবার অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মোস্তাফিজকে খেলানোর ব্যাপারে কথা উঠেছিল। চোটের কারণে নেই তাসকিন আহমেদ, শরিফুল ইসলামও ফিট নন। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, দলের দরকার পড়লে মোস্তাফিজকে টেস্ট খেলতে হবে।
তবে বাস্তবতা ভিন্ন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজকে টেস্ট দলে রাখেননি নির্বাচকরা। কাটার মাস্টার টেস্ট দলে নেই, ভেবে বেশ আফসোস হচ্ছে তরুণ পেসার রেজাউর রহমান রাজার।
২২ বছর বয়সী পেসার বলেন, ‘মোস্তাফিজ ভাই হচ্ছে বিশ্বমানের বোলার। উনি দলে থাকা মানে আমাদের আলাদা একটা শক্তি। যেহেতু নাই, আমরা যারা আছি চেষ্টা করব...। অবশ্যই মিস তো করছি, যেহেতু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। উনি থাকলে উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম।যেহেতু উনি বিশ্বমানের বোলার, উনি যে কোনো কন্ডিশনের জন্যই বেস্ট বোলার আমার যেটা মনে হয়।’
মোস্তাফিজের মতো নেই সাকিব আল হাসানও। ব্যাটে-বলে যার পারফরম্যান্স দলের চেহারাই বদলে দেয়। সাকিবকে নিয়ে রাজার কথা, ‘আসলে সাকিব ভাই থাকলে আমাদের বাড়তি একটা এডভান্টেজ, ব্যাটিং-বোলিং দুইটা। উনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমাদের এক্সট্রা একটা শক্তি থাকতো আর কী। যেহেতু এটা আমাদের হাতে নাই। উনি ছাড়া যদি আমরা খেলি, ভালো কিছু করব। উনার বদলে যে খেলবে সে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’
মিরাজ, তাসকিনের না থাকা নিয়ে রাজা বলেন, ‘আসলে ওরা যেহেতু আমাদের সেরা প্লেয়ার, ওরা থাকলে আমাদের একটা বাড়তি এডভান্টেজ থাকতো। যারা উনাদের রিপ্লেসে খেলবে, ওরা মুখিয়ে থাকবে যে ভালো পারফরম্যান্স করে টিমে লম্বা সময় ধরে সার্ভিস দিতে পারে। আমার কাছে মনে হয় যারা সুযোগ পাবে তাদের জন্য ভালো সুযোগ এটা।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
