এক পরিবর্তন নিয়ে রাজস্থানের বিপক্ষে দিল্লির শক্তিশালী একাদশ ঘোষণা
এর পাশাপাশি মোস্তাফিজের জায়গায় একাদশে সুযোগ পাওয়া এনরিখ নরকিয়ার পারফরম্যান্স হতাশাজনক। গত দুই ম্যাচে যাচ্ছেতাই বোলিং করেছেন নরকিয়া। হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৩৫ রান দিয়ে পান মাত্র একটি উইকেট।
দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট পেলেও চার ওভারে খরচ করেন ৪২ রান। অর্থাৎ দুই ম্যাচে ৮ ওভারে ৭৭ রান দিয়েছেন নরকিয়া। যা বেশ ব্যয়বহুলই। এর আগে একটি ম্যাচ খেলেছিলেন প্রোটিয়া পেসার। সেই ম্যাচেও ২.২ ওভার বল করে দেন ৩৫ রান।
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মোস্তাফিজকে বসিয়ে নরকিয়াকে খেলানোর সিদ্ধান্তে। আজ (বুধবার) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে নরকিয়ার জায়গায় মোস্তাফিজকে একাদশে ফিরতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচে পাঁচ জয় ও ছয় পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে দিল্লি। সেরা চারে থেকে প্লে-অফ খেলতে নিজেদের শেষ তিন ম্যাচে জিততেই হবে তাদের। অর্থাৎ তিনটি ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার লড়াই।
দিল্লি ক্যাপিট্যালসের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, কেএস ভারত/পৃথ্বি শ, মিচেল মার্শ, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, রিপাল প্যাটেল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, এনরিচ নরকিয়া/মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: যশবি জাসওয়াল, জস বাটলার, সাঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), দেবদুত পাডিক্কাল, রিয়ান পরাগ, জিমি নিশান, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রাসিধ কৃষ্ণা, ইয়ুজভেন্দ্র চাহাল ও কুলদিপ সেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া, গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- দেশে আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম
- অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর!
- পে-স্কেল নিয়ে সুখবর, চলতি অর্থবছরেই বাস্তবায়নের ঘোষণা
- নতুন Bajaj Pulsar 125: ডিজাইন, ইঞ্জিন ও ফিচারে বড় পরিবর্তন
- টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- ভারতকে ৪ শর্ত দিয়েছে ঢাকা!
- শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে নতুন তথ্য
- পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা
- ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার
- কমলো বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- মৃত নারীকে জীবিত করার দাবি, কবরের পাশে ওঝার কাণ্ড
- বেড়ে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
